Amardesh
আজঃ ঢাকা, রোববার ১৪ ফেব্রুয়ারি ২০১০, ২ ফাল্গুন ১৪১৬, ২৮ সফর ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ফেনীতে সরকারি কর্মকর্তার দাপট

ফেনী প্রতিনিধি
সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মকর্তা শেখ সালেহ আহম্মদ ক্ষমতার দাপটে তার নিজ গ্রামে নিরীহ মানুষদের জমিজমা জবর দখল করায় তার বিরুদ্ধে গত সোমবার ফেনী প্রেসক্লাবে সোনাগাজী উপজেলার চরসাহাভিখারী গ্রামবাসী এক সংবাদ সম্মেলন করেছে। সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাহাব উদ্দিন। সম্মেলনে অভিযোগ করা হয়, গ্রামের ৩০-৩৫ জনের জমিজমা সালেহ আহম্মদ তার লোকজন দিয়ে জোরপূর্বক দখল করে তার নামে খতিয়ান করে নিচ্ছে এবং এসব ঘটনার প্রতিবাদ করায় নিরীহ গ্রামবাসীকে সে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?