Amardesh
আজঃ ঢাকা, রোববার ১৪ ফেব্রুয়ারি ২০১০, ২ ফাল্গুন ১৪১৬, ২৮ সফর ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সেনবাগে চেয়ারম্যান না থাকায় কাজকর্ম বন্ধ

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর গত তিন মাস যাবত একটি অপহরণ মামলায় জেলহাজতে থাকায় ওই ইউনিয়নের সরকারি-বেসরকারি সব কাজকর্ম বন্ধ রয়েছে। ফলে ওই ইউনিয়নের লোকজন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এলাকাবাসী জানান, চেয়ারম্যান আবু বক্কর অপহরণ মামলায় গত ১২ ডিসেম্বর ঢাকার এক আদালতে হাজিরা দিতে গেলে আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়ে দেন। ফলে ওই ইউনিয়নের কাজের বিনিময়ে খাদ্য, টিআর, বয়স্কভাতা, বৃদ্ধভাতাসহ সব সরকারি-বেসরকারি কাজকর্ম বন্ধ রয়েছে। এদিকে ওই ইউনিয়নে চেয়ারম্যান না থাকায় গত তিন মাস যাবত ইউনিয়নের লোকজন ও মেম্বাররা বিভিন্ন কাজকর্ম নিয়ে পড়ছেন বিপাকে। এব্যাপারে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার পাশা জানান, আমি মেম্বারদের বলেছি, আপনাদের মধ্য থেকে তিনজন মেম্বারের নাম প্রস্তাব করে জেলা প্রশাসকের কাছে আবেদন করুন। ওই তিনজনের মধ্য থেকে আমরা একজনকে চেয়ারম্যান পদে কাজ করার জন্য নির্দেশ দেব।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?