Amardesh
আজঃ ঢাকা, রোববার ১৪ ফেব্রুয়ারি ২০১০, ২ ফাল্গুন ১৪১৬, ২৮ সফর ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সভা-সমাবেশ-সংগঠন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর ফটো সাংবাদিক ও রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি আজাহার উদ্দিন, নিউ এজ-এর রাজশাহী প্রতিনিধি ও রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক সৌমিত্র মজুমদারসহ বেশ কয়েকজন সাংবাদিকের ওপর ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হামলার ঘটনায় শুক্রবার দুপুরে প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২৪ ঘণ্টার আল্টিমেটামের পরও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। সভায় সর্বসম্মতিক্রমে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া গতকাল দুপুরে সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে রাজশাহীতে কর্মরত সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং প্রগতিশীল রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।
সাংবাদিকদের ওপর হামলায় বিএনপির নিন্দা
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমানকে গ্রেফতার, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নেতারা। এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, কেন্দ্রীয় সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল, রফিকুল ইসলাম দুলাল, শহিদুন নাহার কাজী হেনা জামায়াত নেতাকে গ্রেফতার করে থানায় নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা সাংবাদিকদের ওপর হামলার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীদের হামলায় সহকারী প্রক্টর ও ১০ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এক যৌথ বিবৃতিতে ছাত্রদল নেতা তোজাম্মেল হক তোজা ও মাদার বখ্স হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আমিন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
শাহজাদপুরে তাঁতিদের মানববন্ধন
তাঁতের প্রধান উপকরণ রং ও সুতার মূল্য কমানো এবং ন্যায্য মূল্যে তা প্রান্তিক তাঁতিদের মধ্যে বিতরণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ তাঁত শ্রমিক ফেডারেশন সিরাজগঞ্জ শাখা। শুক্রবার শাহজাদপুর পৌর এলাকায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার, তাঁত শ্রমিক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রউফ, জালাল উদ্দিন প্রমুখ।
নওগাঁ জেলা জামায়াতের ক্ষোভ
দেশব্যাপী সন্ত্রাস, চাঁপাই ও চট্টগ্রামে দুই শিবির নেতা হত্যা, বিভিন্ন স্থানে জামায়াত-শিবির অফিসে হামলা ও অগ্নিসংযোগ এবং রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমান ও চট্টগ্রাম মহানগরী আমির অধ্যাপক আহসান উল্লাহসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গণগ্রেফতারে নওগাঁ জেলা জামায়াতের নেতারা তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার বিকালে নওগাঁ জেলা শাখার জরুরি কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে জেলা আমির অধ্যাপক সালেকুর রহমানসহ অন্য নেতারা এ প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবদুর রশিদ, মঈন উদ্দিন, জেলা সেক্রেটারি খ.ম আবদুর রাকিব, জেলা সহ-সেক্রেটারি তোফাজ্জল হোসেন মোল্লা, মহিউদ্দিন প্রমুখ।
নওগাঁ বিএনপির নতুন কমিটিকে সংবর্ধনা
সাপাহার উপজেলা বিএনপির উদ্যোগে নওগাঁ জেলা বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা শাখা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শহিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে এ সংবর্ধনা দেয়া হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-২ আসনের সাবেক এমপি শামসুজ্জোহা খান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, মহিলা দলের নেত্রী রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবদুন নূর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। রাজশাহী অফিস
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?