শহর থেকে দূরে
বরিশালে ক্ষেতমজুর সমিতির সভা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, কৃষিপণ্যের ন্যায্যমূল্যসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতি বরিশাল জেলা শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ে সহ-সভাপতি মোখতার আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নিমাই মণ্ডল, অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, উপাধ্যক্ষ হারুন অর রশিদ, মোজ্জাম্মেল হোসেন খান, ডা. পরিমল দত্ত, কাজী আরশেদ, মোজাম্মেল হোসেন হাওলাদার, জাফর আহাম্মেদ তালুকদার প্রমুখ। বরিশাল অফিস
বাকৃবিতে পুনর্মিলনী এবং সেমিনার আজ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ এবং বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির যৌথ উদ্যোগে কৃষি অর্থনীতিবিদদের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে ‘বাংলাদেশ কৃষির আধুনিকায়নে কৃষি অর্থনীতিবিদদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার আজ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান এবং এর সমাপনী বক্তব্য রাখবেন সংসদ সদস্য আলহাজ অধ্যাপক শওকত মোমেন শাহজাহান। দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানকে আরও মহিমান্বিত ও স্মৃতিময় করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি প্রফেসর ড. এমএ সাত্তার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
নোয়াখালীর ঐতিহ্যবাহী চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিল্পপতি আলহাজ মামুনুর রশিদ কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কবি রুবি রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ উল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার মানজারুল মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আবদুর রহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা, সমাজসেবক জুলফিকার আলী ভুট্টো প্রমুখ। সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
লোহাগড়ায় আলোচনা সভা
লোহাগড়া উপজেলার যোগিয়ায় বুধবার ইসলাম ধর্মীয় আলোচনা সভা আলহাজ জান্নাতুল ইসলাম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চরমোনাই খলিফা আলহাজ হাফেজ মাওলানা মোঃ আবদুুল মজিদ, মুফতি রহমাতুল্লাহ,কারী আইয়ুব হোসেন মিনাসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামরা বক্তব্য রাখেন। যোগিয়া গ্রামবাসী অনুষ্ঠানের আয়োজন করে। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
মোহনগঞ্জে বিকেবির ঋণ বিতরণ
বাংলাদেশ কৃষি ব্যাংক মোহনগঞ্জ শাখার উদ্যোগে কৃষকদের মাঝে মাঠ পর্যায়ে কৃষিঋণ কার্যক্রম প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার সমাজ-সহিলদেও ইউনিয়নের হাছলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিকেবির উপ-মহাব্যবস্থাপক দেব নারায়ণ রায়, আঞ্চলিক ব্যবস্থাপক সুবোধ চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ ক্যাম্পে ইউএনও কাজী আবেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মির্জা আবদুুল গনি, ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী চৌধুরী হীরা, ম্যানেজার মোঃ আফতাব উদ্দিন, পরিদর্শক মোঃ ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন। প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে কয়রাপাড়া, হাছলা, নিয়ারা, সহিলদেও, জয়পুর গ্রামের ১০৩ কৃষকের মাঝে ১৪ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
বদলগাছীতে মতবিনিময় সভা
নওগাঁর বদলগাছীতে আসন্ন ইরি-বোরো মৌসুমে সুষ্ঠুভাবে সেচ কার্যক্রম পরিচালনা এবং ফসল উত্পাদনের লক্ষ্যে বদলগাছী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১১ ফেব্রুয়ারি বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান আবু জাফর মোঃ সফি মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ড. আকরাম হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএমডিএ নওগাঁ জোনের প্রকৌশলী আঃ রশিদ, নওগাঁ পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ রেজাউর হক, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মোঃ রেজাউল রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
ডোমারে ছাত্রলীগের শোক মিছিল
নীলফামারীর ডোমারে ছাত্রলীগের থানা ও কলেজ শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার সকাল ১১টায় ছাত্রলীগের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা ফারুক হোসেনের হত্যার প্রতিবাদে শহরে শোক মিছিল বের করা হয়। এ মিছিলে অংশ নেন ছাত্রলীগের থানা সভাপতি রফিকুজ্জামান রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদ শাহীন এবং ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি ইবনে খালিদ প্রমুখ। ডোমার প্রতিনিধি

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া