ময়মনসিংহে টেন্ডারের টাকা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের আসবাবপত্র সরবরাহের টেন্ডারের বিটমানি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বাসাবাড়িতে হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার ময়মনসিংহ শহরের চরপাড়া মেডিকেল কলেজ গেট এলাকার দোকানপাট দুপুর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে চরপাড়া নয়াপাড়ার ছাত্রলীগ নেতা আরিফুর রহমান শান্ত মযমনসিংহ মেডিকেল কলেজ নার্সিং ইনস্টিটিউটের ফার্নিচার সরবরাহকারী ঠিকাদার রুমেলকে ডেকে নিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে চরপাড়া মসজিদ সংলগ্ন একটি হোটেলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রুমেলকে মারধর করা হয়। রাত দেড়টার দিকে রুমেল দলবল নিয়ে চরপাড়া নয়াপাড়ার শান্তের বাসায় হামলা চালায় এবং ভাংচুর করে। এ সময় শান্ত বাসায় ছিলেন না। খবর পেয়ে শান্ত তার বাহিনী নিয়ে রাত আড়াইটার দিকে চরপাড়া প্রাইমারি স্কুল রোডের রুমেলের বাসায় হামলা চালায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার জুমার নামাজের সময় আরিফুর রহমান শান্ত দলবল নিয়ে আবারও রুমেলের বাসায় গিয়ে তাকে খোঁজাখুঁজি করে। তাকে না পেয়ে তারা বাসায় ইটপাটকেল ছুড়ে মারে। খবর পেয়ে রুমেল তার দলবল নিয়ে তাদের মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে আধাঘণ্টা ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের সময় চরপাড়া মেডিকেল কলেজ গেট এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ভীতিকর অবস্থার সৃষ্টি হয়।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া