Amardesh
আজঃ ঢাকা, রোববার ১৪ ফেব্রুয়ারি ২০১০, ২ ফাল্গুন ১৪১৬, ২৮ সফর ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

আমার দেশ সম্পাদকের গাড়িতে হামলার নিন্দা ও প্রতিবাদ

আমার দেশ ডেস্ক
আমার দেশ সম্পাদকের গাড়িতে দ্বিতীয় দফা হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে হয়েছে প্রতিবাদ সভা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
চরভদ্রাসন (ফরিদপুর) : প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চরভদ্রাসন প্রেসক্লাবের সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন। স্থানীয় প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা আঃ মজিদ মিয়া প্রধান অতিথি হিসেবে এ প্রতিবাদ সভায় যোগ দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক আবুল কালাম মোল্ল্যা (দৈনিক ভোরের ডাক), মোঃ মোশারফ হোসেন (দৈনিক যায়যায়দিন), আবুল কালাম (দৈনিক সমকাল), আঃ ছালাম মোল্ল্যা (দৈনিক সংগ্রাম) ও এমআর রাহাত (দৈনিক মাতৃজগত) প্রমুখ।
বালিয়াকান্দি (রাজবাড়ী) : প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন শিকদারের সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক অবদান পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী, দৈনিক মাতৃকণ্ঠের আতিয়ার রহমান আতিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, দৈনিক আমার দেশ-এর সোহেল মিয়া, নয়া দিগন্তের সোহেল রানা রিপন, যায়যায়দিনের হাবিবুর রহমান, দৈনিক ডেসটিনির মনিরুল ইসলাম, মধুখালী বার্তার জাফর মালী, দৈনিক পথযাত্রার আমিরুল হক, শেষ সংবাদের কামরুজ্জামান, আলোর জগতের ফারুক আহমেদ, সাংবাদিক বিকাশ বাদাড়, আকরাম হোসেন, জাহিদুর রহিম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
গাজীপুর : হামলার প্রতিবাদে গাজীপুর সাংবাদিক ক্লাব, গাজীপুর রিপোর্টার্স ইউনিটি, নবগঠিত প্রেসক্লাব গাজীপুরের সাংবাদিক নেতারা পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন। গাজীপুর সাংবাদিক ক্লাবে গতকাল সকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নাসির আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক একেএম রিপন আনসারী, এমএ ফিরোজ, রেজাউল বারী বাবুল, মোস্তাফিজুর রহমান, জাহিদুর রহমান বকুলসহ অন্যান্য সাংবাদিক নেতা। পরে গাজীপুরে নবগঠিত প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
টাঙ্গাইল : নিন্দা ও প্রতিবাদ জানান জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান, সাধারণ সম্পাদক শামছুল আলম তোফা, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান শাহীন প্রমুখ।
মুক্তাগাছা (ময়মনসিংহ) : নিন্দা জ্ঞাপন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সাবেক এমপি, নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক পিপি অ্যাডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু, ভাষাসৈনিক আলহাজ আবদুল খালেক, মুক্তাগাছা পৌর মেয়র আলহাজ মানছুরুর রহমান খান, প্রথম প্যানেল মেয়র আলহাজ সৈয়দ সাহেদ সারোয়ার, পৌর বিএনপির সেক্রেটারি শহীদুল ইসলাম শহীদ, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম ফরহাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ বদরুল আলম, সেক্রেটারি অধ্যাপক শামসুল হক, বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুল হক, এটিএম ইলিয়াস, আক্রাম আলী ভুলু, রেজাউল করিম খসরু, শওকত রানা রিপন, ইছাহাক আলী সরকার, সাজেদুল আলম সেন্টু ও আনোয়ারুল আজিম সেলিম।
লালমনিরহাট : বিবৃতি দাতারা হলেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুল, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সরকার, অ্যাডভোকেট আবুল ফাত্তা, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আনজু মনোয়ারা বেগম শাপলা প্রমুখ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?