Amardesh
আজঃ ঢাকা, মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি ২০১০, ২৭ মাঘ ১৪১৬, ২৩ সফর ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

মে’র প্রথম সপ্তাহে ভোলা-৩ আসনে পুনঃনির্বাচন

স্টাফ রিপোর্টার
মে মাসের প্রথম সপ্তাহে ভোলা-৩ আসনের পুনঃনির্বাচন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ভোলা-৩ আসনের সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে। গতকাল নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি একথা জানান।
তিনি বলেন, ভোলা-৩ আসন শূন্য ঘোষণা করে রোববার নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এখন শুধু জাতীয় সংসদরে স্পিকার আনুষ্ঠানিকভাবে গেজেট ঘোষণা করবেন। তবে আইন অনুযায়ী নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যেই নির্বাচন হতে হবে।
উল্লেখ্য, সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নিয়ে আইন অনুযায়ী নির্দিষ্ট সময় অতিবাহিত না করেই নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের সংসদ সদস্য মেজর (অব.) জসিম উদ্দিন। নির্বাচনবিধি লঙ্ঘন করায় বিএনপি দলীয় প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ হাইকোর্টে রিট করলে হাইকোর্ট জসিম উদ্দিনের সংসদ সদস্যপদ অবৈধ ঘোষণা করেন। পরবর্তীতে উচ্চ আদালতও হাইকোর্টের রায় বহাল রাখেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?