স্টুডেন্ট ভিসার ব্যাপারে কঠোর আইন হচ্ছে ব্রিটেনে
ডেস্ক রিপোর্ট
ব্রিটেনে স্টুডেন্ট ভিসার ব্যাপারে কঠোর আইন হচ্ছে। সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যালান জনসন জানিয়েছেন, ব্রিটেনে স্টুডেন্ট ভিসায় আসা ছাত্রদের মধ্যে ৩০ শতাংশই স্বল্পমেয়াদি কোর্স সম্পন্ন করে, কোনো ডিগ্রি অর্জন করে না। নতুন নিয়মে ভিসাপ্রার্থীদের ইংরেজিতে দক্ষতা জিসিএসই লেবেলের কাছাকাছি প্রয়োজন হবে। বাংলাদেশসহ নেপাল এবং ভারতে স্টুডেন্ট ভিসা বন্ধ করে দেয়ার এক সপ্তাহ পর এ খবর প্রকাশিত হলো।
নতুন আইনের ফলে নতুন বছরে প্রায় ১০ হাজার কম ভিসা ইস্যু করা হবে। ২০০৮ ও ২০০৯ সালে ব্রিটেনে ২ লাখ ৪০ হাজার স্টুডেন্টের ভিসা ইস্যু করা হয়েছিল।
গত বছর ব্রিটেনে একটি নতুন নিয়মের আওতায় শিক্ষা গ্রহণে আগ্রহীরা একটি ক্রাইটেরিয়ার অধীনে ৪০ নাম্বার পেলেই ভিসা পেত। এই নিয়মের ফলে সন্দেহভাজন সন্ত্রাসীরা ব্রিটেনে প্রবেশের সুযোগ পাচ্ছে বলে সরকার সমালোচনার সম্মুখীন হয়।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া