ওয়ারেন্ট অব প্রিসিডেন্স বাতিলের রায় স্থগিত
স্টাফ রিপোর্টার
ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সংশোধন করে জেলা জজদের মর্যাদা তিন বাহিনীর প্রধান ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের ওপরে স্থান দেয়া সংক্রান্ত হাইকোর্টের রায় ৬ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছেন আপিল বিভাগের চেম্বার জজ। সরকারের আবেদন গ্রহণ করে চেম্বার জজ বিচারপতি মোজাম্মেল হোসেন গতকাল এই আদেশ ওই সময়ের মধ্যে নিয়মিত বেঞ্চে লিভ টু আপিল করার নির্দেশ দেন। গত বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ওই রায় দিয়েছিলেন।
রায়ে ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (সংশোধিত) অবৈধ ও বাতিল ঘোষণা করেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি পদমর্যাদাক্রমে বা ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম ও মুখ্য মহানগর হাকিমদের পরে তিন সশস্ত্র বাহিনীর প্রধানদের নাম নেয়ার নির্দেশ দেন। এরপরে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নাম। এ ধরনের আট দফা নির্দেশনার আলোকে দুই মাসের মধ্যে সরকারি পদক্রম তৈরির নির্দেশনাও প্রদান করেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত রোববার আদালতে আপিল করেন।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া