জিয়ায় যাত্রীর লিখিত অভিযোগ : ৬ হাজার টাকা ট্যাক্স ঘুষ ২০ হাজার টাকা
স্টাফ রিপোর্টার
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস হলে ৬ হাজার টাকা ট্যাক্স এবং ২০ হাজার টাকা ঘুষ দিয়ে বেরিয়েও রেহাই পাননি একজন যাত্রী। গোয়েন্দা সংস্থার সদস্যরা ক্যানপি এলাকা থেকে তার মালামাল আটক করেছে। গতকাল দুপুরে এ ঘটনা নিয়ে বিমানবন্দরে তুলকালাম কাণ্ড ঘটে। কাস্টমসের সহকারী কমিশনার আকবর আলী জিন্নাহ আমার দেশকে জানিয়েছেন, কাস্টমস হলে মাইক-১৫ দায়িত্বরত শেখ নূরুল ইসলামের বিরুদ্ধে যাত্রীর কাছ থেকে ২০ হাজার টাকা নেয়ার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
বিমানবন্দর সূত্র জানায়, জিএমজি এয়ারলাইন্সের (জেড-৫০৪৬) ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন কবির হোসেন। তার সঙ্গে শতভাগ ট্যাক্সের ৫ কেজি ওজনের ৩২ কৌটা গুঁড়াদুধ ছিল। কাস্টমস হলে ওই দুধের জন্য ৬ হাজার টাকার ট্যাক্স কেটে ২০ হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
কবির হোসেন মালামাল নিয়ে ক্যানপি এলাকায় আসার পর গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে মালামালসহ কাস্টমস হলে নিয়ে গেলে তিনি কাস্টমস হলে মাইক-১৫ দায়িত্বরত শেখ নূরুল ইসলামকে শনাক্ত করে তাকে ২০ হাজার টাকা ঘুষ দেয়ার কথা বলেন এবং লিখিত অভিযোগ করেন। পরে মালামাল আটক করে কবির হোসেনকে ছেড়ে দেয়া হয়। কাস্টমসের অতিরিক্ত কমিশনার হোসেন আহমেদ ঘটনা তদন্তের জন্য গতকালই সহকারী কমিশনার (এসি) আকবর আলী জিন্নাহকে দায়িত্ব দেন। এসি জিন্নাহ জানান, মঙ্গলবার তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। এ ব্যাপারে বিভাগীয় মামলা হয়েছে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া