Amardesh
আজঃ ঢাকা, মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি ২০১০, ২৭ মাঘ ১৪১৬, ২৩ সফর ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ভিন্ন খবর : তলোয়ার গিলে রেকর্ড!

ডেস্ক রিপোর্ট
বিখ্যাত হওয়ার জন্য মানুষ স্ট্যান্ট দেখিয়ে বিভিন্ন রেকর্ড গড়ে সবাইকে তাক লাগিয়ে দেন। কেউ লাফ দিয়ে, কেউ দ্রুত হেঁটে, কেউ মাথায় ইট ভেঙে বা চুল দিয়ে ভারি বোঝা টেনে বা বিষধর সাপের সঙ্গে বসবাস করে। অস্বাভাবিক, অদ্ভুত এসব স্ট্যান্টবাজিতেই যেন তাদের আনন্দ। এমনি এক অস্বাভাবিক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার এক ব্যক্তি। স্পেস কাউবয় নামে খ্যাত চেইন হাল্টগ্রেন (৩১) নামের এই ব্যক্তি একসঙ্গে ১৮টি তলোয়ার গিলে বিশ্ব রেকর্ড গড়েছেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। তিনি যে তলোয়ারগুলো গিলেছেন তার দৈর্ঘ ২৮ ইঞ্চির চেয়েও বেশি। তলোয়ার গিলে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে হাসিখুশি হাল্টগ্রেন বলেন, এই স্ট্যান্টটি আমার কাছে খুবই আনন্দদায়ক। আমার কোনো অসুবিধা হয় না। এতে বিপদেরও কোনো আশঙ্কা নেই।
তিনি ষোল বছর বয়স থেকেই তলোয়ার গিলার প্র্যাকটিস করছেন। এ ব্যাপারে তিনি বলেন, অভ্যাস করতে করতেই মানুষ অনেক কঠিন কাজ রপ্ত করতে পারে। প্রথম প্রথম ভয় লাগত। এখন এটি পানির মতোই সহজ হয়ে গেছে। তলোয়ার গিলার সময় গলনালীকে বিশেষ কায়দায় প্রসারিত করেন বলে তিনি জানান। তিনি বলেন, হোস পাইপ দিয়ে আমি গলনালীকে প্রসারিত করে বড় করি। এছাড়া আরও কিছু কৌশল খাটিয়ে তলোয়ারগুলো সহজেই গলনালীতে ঢুকিয়ে আবার বের করে ফেলি।
২০০৮ সালেও হাল্টগ্রেন তলোয়ার গিলে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এবার তলোয়ার গিলে তিনি তার আগের রেকর্ড ভঙ্গ করেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?