গণবিশ্ববিদ্যালয়ের জমি দখলের চেষ্টা সাবেক ছাত্রলীগ নেতাদের : উপ-রেজিস্ট্রারসহ ৫ কর্মচারী আহত
সাভার প্রতিনিধি
সাভারে গণবিশ্ববিদ্যালয়ের ১১ একর জমি গতকাল দখলের চেষ্টা চালিয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক কয়েক নেতা। দখল চেষ্টায় বাধা দেয়ায় গণবিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রারসহ ৫ কর্মচারী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ওই জমির মূল্য প্রায় ৫০ কোটি টাকা। দখলে ব্যর্থ সন্ত্রাসীরা প্রায় ৫ লাখ টাকার নির্মাণসামগ্রী নিয়ে গেছে। এ ঘটনায় উপ-রেজিস্ট্রার মীর মর্ত্তজা আলী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন।
ঢাকা-আরিচা মহাসড়কের মির্জানগরে জনস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস। ৩৩ বছর ধরে ভোগ দখলকৃত নিজস্ব জমিতে বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ক্যাম্পাসের কাজ চলছিল। গতকাল সকাল ৭টায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাজহার আনামের নেতৃত্বে ছাত্রলীগের সাবেক ও বর্তমান ৮০-৯০ নেতাকর্মী বর্ধিত ক্যাম্পাসের ১১ একর জমি দখল নিতে আসে। তারা আকস্মিকভাবে রামদা, লোহার রড, ছোরা, হকিস্টিকসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে টিন দিয়ে ঘেরা বাউন্ডারি প্রাচীর ভেঙে ফেলে নিজেদের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এ সময় খবর পেয়ে গণবিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থানকারী কর্মকর্তা কর্মচারীরা এগিয়ে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা উপরেজিস্ট্রার মীর মর্ত্তজা আলীকে মারধর করে। একই সময়ে আরও ৪ কর্মচারীকে ছাত্রলীগ সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে। প্রায় ৩ ঘণ্টা ধরে নির্মাণাধীন অবকাঠামো ভাংচুর করে। এক পর্যায়ে তারা স্থানীয় জনরোষের মুখে ৫টি মাইক্রোবাস ও ৫টি প্রাইভেটকারযোগে ঢাকা-আরিচা মহাসড়কপথে পালিয়ে যায়। গণবিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মর্ত্তজা আলী জানান, সন্ত্রাসীদের ব্যবহৃত দুটি মাইক্রোবাসের নম্বর (ঢাকা-মেট্রো খ-১২-৪৭৫৮ ও ঢাকা মেট্রো-১১-০৯৫৯)। গণবিশ্ববিদ্যালয়ের স্টোর সহকারী মাহমুদ হাসান জানান, সন্ত্রাসীরা জোর করে রড, সিমেন্ট টিনসহ নানা সামগ্রী গাড়ি ভর্তি করে নিয়ে গেছে। এ ঘটনায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাজহার আনাম, আবদুর রাজ্জাক, আনোয়ারসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ১২ জনের নাম করে এবং ৮০-৯০ অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের হয়েছে। অভিযোগ রয়েছে, জমি দখল চেষ্টকালে পুলিশকে খবর দেয়া হলে তারা দীর্ঘ সময়েও ঘটনাস্থলে পৌঁছেনি। তবে এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে মাত্র আধাঘণ্টা বিলম্ব হয়েছে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া