সিইউএফএল থেকে সার পরিবহন বন্ধ : মন্ত্রীর নির্দেশ উপেক্ষা
আহমেদ করিম
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) কারখানা থেকে সার ডেলিভারি বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ ট্রেডিং কর্পোরেশন। ডিলারদের কাছ থেকে অতিরিক্ত পরিবহন চার্জ আদায় করতে না পেরে লোডিং শ্রমিকদের হুমকি দিয়ে কাজ বন্ধ করায় গতকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সার সরবরাহ বন্ধ হয়ে যায়। পূর্বনির্ধারিত হারে পরিবহন চার্জ আদায়ে শিল্পমন্ত্রীর লিখিত নির্দেশ সত্ত্বেও তা উপেক্ষা করেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি নৈরাজ্য সৃষ্টি করেছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সার ডিলারদের অ্যাসোসিয়েশন বিএফএকে উপেক্ষা করে অবৈধভাবে সিইউএফএলে সাউথ ট্রেডিংকে পরিবহন ঠিকাদার নিয়োগের পর গত দশ মাসে তারা নির্ধারিত চার্জের অতিরিক্ত পাঁচ কোটি টাকা আদায় করে। এ নিয়ে বিএফএ এবং ডিলাররা মন্ত্রণালয়ে অভিযোগ করলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিত হারে চার্জ আদায়ের নির্দেশ দেয়া হয়। জানা যায়, কৃষিমন্ত্রী এবং শিল্পমন্ত্রী দু’জনই মৌখিকভাবে এ নির্দেশ দিলেও তা মেনে নেয়নি সাউথ ট্রেডিং। বরং তারা রসিদ ছাড়াই মালামাল পরিবহনে বাধ্য করে ডিলারদের।
জানা যায়, গত শনিবার অতিরিক্ত চার্জের জন্য তারা উত্তরাঞ্চলের ৯টি জেলার সার লোডিং বন্ধ করে দেয়। খবর পেয়ে কৃষিমন্ত্রী টেলিফোন করলে রোববার ডেলিভারি হয়। কিন্তু গতকাল আবার লোড শ্রমিকদের হুমকি দিয়ে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সার সরবরাহ বন্ধ করে দেয়া হয়।
জানা যায়, গতকালই শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার লিখিত নির্দেশ সিইউএফএলে পৌঁছায়। কিন্তু মন্ত্রীর এসব আদেশ-নির্দেশ কার্যকর হচ্ছে না। এ বিষয়ে জানতে গতকাল ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ফোন করলে তারা কথা বলেননি। সংশ্লিষ্ট স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে মন্ত্রীর চিঠির বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, শিল্পমন্ত্রী তো আওয়ামী লীগের কেউ নন। তিনি চিঠি দিলে তাতে কিছু আসে যায় না বলে মন্তব্য করেন এ নেতা। ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন নেতারা জানান, তারা সরকারি নির্দেশনা অনুযায়ী চার্জ প্রদান করবেন। অতিরিক্ত চার্জ দিয়ে তারা সার পরিবহন করবেন না। অবৈধ ঠিকাদার কর্তৃক পরিবহন ব্যবস্থা জিম্মির বিষয়টি কৃষি ও শিল্পমন্ত্রীকে অবগত করা হয়েছে বলে জানান বিএফএ চট্টগ্রামের সভাপতি মোঃ নাসির উদ্দিন। তবে গতকাল সিইউএফএল থেকে সার সরবরাহ বন্ধ হয়ে গেলেও এ সম্পর্কে কিছুই জানেন না এ প্রতিষ্ঠানের এমডি। গতকাল সন্ধ্যায় তার কাছে পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, শনিবারের সমস্যা সমাধান হয়েছে। গতকাল কী হয়েছে তা তিনি অবগত নন।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া