ভারতের কাছে কখনও মাথানত করেনি পাকিস্তান : কোরেশি
এএফপি
বন্ধ হয়ে যাওয়া ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে দ্বিপাক্ষিক আলোচনায় পাকিস্তান কখনই ভারতের কাছে মাথা নত করেনি। সোমবার মুলতানে এমনই মন্তব্য করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। বরং তিনি দাবি করেন, ভারতকেই বাধ্য করেছি আলোচনার টেবিলে বসতে। ‘ভারত নতুন করে আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় রাজি হয়েছে। তবে এর জন্য আমরা কখনই ভারতের সামনে মাথা ঝুঁকাইনি। আমরা আমাদের অবস্থানে ঠিক রয়েছি’ বলে জানান কোরেশি। কিছুদিন আগেই পাকিস্তানি বিদেশমন্ত্রী সপ্তাহকালব্যাপি লন্ডনে ছিলেন। সেখানেই তিনি বলেছিলেন ভারত রাজি হয়েছে নতুন করে দ্বিপাক্ষিক আলোচনার। সেখানে তিনি এও বলেছিলেন, ভারত যদি দ্বিপাক্ষিক আলোচনায় রাজি না হয়, তাহলে ওবামা সরকারের সাহায্য চাইবে ভারতকে রাজি করানোর ব্যাপারে।
উল্লেখ্য, ২৬/১১ হামলার পর থেকেই ভারত পাকিস্তানের সঙ্গে সব রকম কূটনৈতিক আলোচনা বন্ধ করে রেখেছে। পাকিস্তানের বার বার অনুরোধ সত্ত্বেও ভারত রাজি হয়নি দ্বিপাক্ষিক আলোচনায় বসতে। ভারত আলোচনার প্রথম এবং প্রধান শর্ত রেখেছিল মুম্বাই হামলার সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদীদের ভারতের হাতে তুলে দিতে হবে।

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া