কাশ্মীরের বিক্ষোভ ঠেকাতে হাজারও সেনা পুলিশ মোতায়েন
এএফপি
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কর্তৃপক্ষ শ্রীনগরে হাজার হাজার পুলিশ ও সেনা মোতায়েন করেছে। সম্প্রতি দুটি কিশোর হত্যার প্রতিবাদে জাতিসংঘ অফিসের বাইরে বিক্ষোভ ঠেকাতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে ওই দুই কিশোর নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
জাতিসংঘের ছোট্ট অফিসের চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন নজরদারির কর্মকর্তারা এই অফিসেই বসেন। জাতিসংঘ অফিসটি কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত। বিক্ষোভকারীরা যাতে কোনো প্রতিবাদ সমাবেশ করতে না পারে সেজন্য সোমবার কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। নগরীর কোথাও কোনো ধরনের বিক্ষোভ সমাবেশ করতে দেয়া হবে না।
শ্রীনগরের জেলায় ম্যাজিস্ট্রেট মেরাজ কাকরত বলেন, সভা সমাবেশ যাতে না করতে পারে সেজন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া