Amardesh
আজঃ ঢাকা, মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি ২০১০, ২৭ মাঘ ১৪১৬, ২৩ সফর ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রে ফেডারেল দফতর বন্ধ ঘোষণা

রয়টার্স, বিবিসি
যুক্তরাষ্ট্রে প্রচণ্ড তুষারপাতের কারণে ওয়াশিংটনে গতকাল ফেডারেল সরকারের দফতরগুলো বন্ধ ঘোষণা করা হয়। বেশিরভাগ স্কুল বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ লোকজনকে এই দুর্যোগে ঘর থেকে না বেরুনোর পরামর্শ দিয়েছে। দেশটির ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে নিউজার্সি পর্যন্ত এলাকায় প্রচণ্ড তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশিরভাগ এলাকা বিদ্যুিবহীন অবস্থায় রয়েছে। পুলিশ বলেছে, তুষারপাতজনিত দুর্ঘটনায় ভার্জিনিয়ায় দু’জনের মৃত্যু হয়েছে। ওয়াশিংটন থেকে নিউইয়র্ক পর্যন্ত মধ্য আটলান্টিক এলাকা তুষারের আচ্ছাদনে ঢাকা পড়ে গেছে। কোথাও কোথাও ২০ থেকে ৩৮ ইঞ্চি পর্যন্ত পুরু বরফের আস্তরণ পড়েছে। ওয়াশিংটনের অনেক এলাকায় ২ ফুট পর্যন্ত পুরু বরফ জমে গেছে। সেখানে রাস্তা থেকে বরফ সরানোর চেষ্টা চলছে। শত শত ট্রাক রাস্তা থেকে বরফ সরানোর কাজে নেমে পড়েছে। ওয়াশিংটন ডিসিসহ ৯টি অঙ্গরাজ্যের জনজীবন লণ্ডভণ্ড হয়ে গেছে। ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ডেলওয়ার রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অঅজ নতুন করে আরও একটি তুষারঝড় আঘাত হানতে পারে। কয়েক দশকের মধ্যে ওয়াশিংটনে এ ধরনের তুষারঝড়ের নজির নেই। ওয়াশিংটনের মেয়র অ্যাড্রিয়ান ফেনটি স্থানীয় টেলিভিশনে বলেছেন, এত তুষারপাত ঘটেছে যে, আমাদের অনেকেই এরকম তুষারপাত সারা জীবনেও দেখেননি। যুক্তরাষ্ট্র সরকারের অফিস অব দ্য পার্সোনাল ম্যানেজমেন্ট রোববার এক ঘোষণায় জানায়, ওয়াশিংটন এলাকায় ফেডারেল এজেন্সিগুলো বন্ধ থাকবে। কেবল জরুরি সেবা বিভাগের কর্মকর্তা ও কর্মীরা কাজে যোগ দেবেন। স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়, ওয়াশিংটন এলাকায় এক লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুিবহীন রয়েছে। পেপকো বিদ্যুত্ কোম্পানির কর্মকর্তারা জানান, তাদের প্রায় ৬৪ হাজার গ্রাহক বিদ্যুত্ পাচ্ছেন না। ডোমিনিয়ন পাওয়ার কোম্পানি বলেছে, তাদের প্রায় ২৯ হাজার গ্রাহক বিদ্যুিবহীন রয়েছেন। পেপকো জানায়, ওয়াশিংটন এবং পার্শ্ববর্তী প্রিন্স জর্জ কাউন্টি ও মেরিল্যান্ডে শিগগিরই বিদ্যুত্ সরবরাহ করা সম্ভব হবে। তবে মন্টগোমারি কাউন্টিতে বিদ্যুত্ দিতে দেরি হতে পারে। পেপকো আরও জানায়, তাদের কর্মীরা বিদ্যুত্ সরবরাহ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বরফের কারণে তা পারা যাচ্ছে না।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?