তেহরানের নয়া চ্যালেঞ্জে চাপ বাড়ানোর হুমকি বিশ্বশক্তির : ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হচ্ছে আজ
এএফপি, ডন, রয়টার্স
ইরানের আণবিক সংস্থা প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তেহরান আজ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনার কথা জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএকে আনুষ্ঠানিকভাবে জানাবে তেহরান। তবে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় যদি পরমাণু চুক্তি হয় তাহলে তারা ইউরেনিয়ম সমৃদ্ধ করার কাজ বন্ধ করে দেবে। ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ ২০ পার্সেন্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নির্দেশের কয়েক ঘণ্টা পরে সালেহি এ ঘোষণা দিলেন। এদিকে ইরান রাডার ফাঁকি দেয়ার মতো একটি জঙ্গি বিমানের সফল পরীক্ষা চালিয়েছে। ইরানের ২০ শতাংশ পরমাণু জ্বালানি উত্পাদনের কাজ শুরুর নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার পর তেহরান সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। প্রেসিডেন্ট আহমাদিনেজাদ তেহরানের গবেষণা চুল্লির জন্য আণবিক শক্তি সংস্থার প্রধানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করার নির্দেশ দিয়েছেন। তার ওই ঘোষণার পর পর ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে বিশ্বের শক্তিধর দেশগুলোকে একযোগে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওদিকে জার্মানিও সতর্কতার সঙ্গে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ইরানের পরিস্থিতি নিয়ে এখনই উত্তেজিত না হতে পরামর্শ দিয়েছেন। গেটসের মতে, আন্তর্জাতিক মহল একজোট হয়ে ইরান সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে। ইরানকে বোঝানোর এখনও সময় আছে। তবে মার্কিন সিনেটের প্রভাবশালী সিনেটর জো লিবারম্যান কিন্তু চরম কথা বলেছেন। তিনি বলেন, আমাদের সামনে একটি পথই খোলা রয়েছে। আর তা হলো ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ।
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ইরান ইস্যুতে আলোচনায় বসার কথা রয়েছে। অন্যদিকে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী কার্ল থিওডোর জু গুটেনবার্গ বলেছেন, নিষেধাজ্ঞার প্যাঁচ এদিক সেদিক করা যেতে পারে। আমাদের বিভিন্ন বিকল্প পদক্ষেপের প্রভাব কি হতে পারে তা খুব সাবধানে বিচার বিবেচনা করা প্রয়োজন। তবে চীন বলেছে, তারা চায় শক্তিধর দেশগুলো তেহরানের ওপর নতুন এ নিষেধাজ্ঞা আরোপের চেয়ে বরং আলোচনার পথই অনুসরণ করুক।
যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য শক্তিধর দেশ ইরানকে পরমাণু জ্বালানির জন্য তেহরানের কম সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর প্রস্তাব দেয়। বস্তুত ইরানের বিতর্কিত পারমাণবিক পরিকল্পনা নিয়ে যে টান টান উত্তেজনা চলছে, আহমাদিনেজাদের নতুন ঘোষণায় তা আরও জটিল হয়ে পড়লো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া