Amardesh
আজঃ ঢাকা, মঙ্গলবার ১২ জানুয়ারি ২০১০, ২৯ পৌষ ১৪১৬, ২৫ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিলের বিল উত্থাপিত

সংসদ রিপোর্টার
সাংবাদিকদের বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানার পরিবর্তে ‘সমন জারি’ সংক্রান্ত একটি সংশোধিত বিল গতকাল জাতীয় সংসদে উত্থাপন করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির সিডিউল-২ এর আওতায় মানহানিকর বক্তব্য প্রকাশের কারণে কোনো সংবাদপত্রের সম্পাদকসহ সাংবাদিকের বিরুদ্ধে সরকার গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে।
সংশোধনী বিলে ‘পরোয়ানা’র স্থলে ‘তলব’ বসানো হয়েছে। এর ফলে সরকার বা প্রভাবশালী ব্যক্তি কর্তৃক সাংবাদিক হয়রানি বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।
আইনমন্ত্রী শফিক আহেমদ ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল-২০১০ উত্থাপন করে বলেন, ‘ফৌজদারি কার্যবিধির বর্তমান ধারায় যে কোনো সাংবাদিক,
সম্পাদক, লেখক ও প্রকাশক হয়রানির শিকার হতে পারে। এই বিল সাংবাদিক, সম্পাদক, লেখক ও প্রকাশকদের বিরুদ্ধে হয়রানি বন্ধ করবে।’
বিলটি উত্থাপনের পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়। মন্ত্রিসভা গত মাসে এ সংশোধনী প্রস্তাব অনুমোদন করে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?