কালোদিবসে বিএনপির আলোচনা : ক্ষমতায় গেলে ১/১১’র ঘটনায় জড়িতদের বিচার করা হবে
স্টাফ রিপোর্টার
এক-এগারোর কালোদিনটি পালন না করে এর সঙ্গে আওয়ামী লীগ তাদের সংশ্লিষ্টতা প্রমাণ করেছে বলে অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, ক্ষমতায় গেলে এক-এগারোর সঙ্গে যারা জড়িত ও তাদের কুশীলবদের আমরা বিচারের ব্যবস্থা করব। তাদের বিচারের মুখোমুখি না করাও ওই ষড়যন্ত্রে আওয়ামী লীগের জড়িত থাকার প্রমাণ। এক-এগারোর কালোদিবসের আলোচনা সভায় গতকাল বিএনপি নেতারা এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ২২ জানুয়ারির নির্বাচন বাতিল করার প্রেক্ষাপট, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণ ও সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তুলে দেয়ার ঘটনা প্রমাণ করে এক-এগারোর ষড়যন্ত্রে আওয়ামী লীগ জড়িত। এক-এগারোর কালোদিবসটি পালন না করে প্রমাণ করেছে আওয়ামী লীগ ও মহাজোটের অন্য শরিকরা এ ঘটনায় জড়িত ছিল। আর আওয়ামী লীগ এক-এগারোর বেনিফিশিয়ারি। এক-এগারো শুধু বিএনপির নয়, দেশ ও জাতির জন্য কালোদিবস বলে বিএনপি মহাসচিব উল্লেখ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেশের রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, শ্রমিক—সবার পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার ও তাদের কুশীলবদের বিচারের দাবি জানানো হলেও বর্তমান সরকার তাদের পালিয়ে থাকতে সুযোগ করে দিয়েছে। সুযোগ পেলে আমরা তত্ত্বাবধায়ক সরকার ও এর কুশীলবদের বিচার করব।
এক-এগারো কালোদিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, মির্জা আব্বাস, সালাহউদ্দিন কাদের চৌধুরী, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দল নেত্রী শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
সভা পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, ফজলুর রহমান পটল, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সালাউদ্দিন আহমেদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, ফজলুল হক মিলন, সেচ্ছাসেবক দল সভাপতি হাবিবউন নবী খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, তকদির হোসেন জসীম, এবিএম মোশাররফ হোসেন, রফিক শিকদার, শফিউল বারী বাবু, আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।
খোন্দকার দেলোয়ার বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে একটি তাঁবেদার সরকার প্রতিষ্ঠা করা। আর একটি পাতানো নির্বাচনের মাধ্যমে তা তারা করেছে। সেনাবাহিনীকে দিয়ে এ কাজটি করানো হয়। এ ষড়যন্ত্রে দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী, সংবাদপত্রের একটি অংশ, অনেক রাজনীতিক নিজেদের নীতি বিক্রি করে কুশীলব হিসেবে কাজ করেছেন। তিনি বলেন, তারা প্রথমেই বিএনপিকে ধ্বংস করার উদ্যোগ নেয়। এ জন্য জিয়া পরিবার ও বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে রাখা হয়। এক-এগারোর ষড়যন্ত্রের সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, তেল ও পানি মেশানো যাবে না। দুধের মধ্যে চনা দিলে দুধ নষ্ট হয়ে যায়।
বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশ ও জাতির জন্য যত কলঙ্কজনক দিন, তার সঙ্গে আওয়ামী লীগ জড়িত। বাকশালের মাধ্যমে গণতন্ত্র হত্যা, পত্রিকা বন্ধ করে দেয়া, স্বৈরাচারী এরশাদের সঙ্গে আঁতাত ও সর্বশেষ এক-এগারোর সরকারের সঙ্গে আঁতাতের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ জনগণের কাছে বিশ্বস্ততা হারিয়েছে। তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলছে। জাতীয়তাবাদী রাজনীতি ধ্বংসের ষড়যন্ত্র শেষ হয়নি। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম মুছে দেয়া, জিয়া পরিবারের ইমেজ নষ্ট করা, বিএনপি নেতাকর্মীদের মামলায়-মামলায় জর্জরিত করে হয়রানিসহ তত্ত্বাবধায়ক ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, এক-এগারোর সরকার ও তাদের কুশীলবরা দেশকে ২০ বছর পিছিয়ে দিয়েছে।
এক-এগারোর সঙ্গে যারা জড়িত ও তাদের কুশীলবদের খুঁজে বের করার দাবি জানিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সেনাবাহিনীর বিপথগামী সদস্য ও সুশীল সমাজের একটি অংশ এক-এগারোর সঙ্গে জড়িত। তাদের বিচার করতে হবে। ক্ষমতার মোহে এ সরকার কোনো পদক্ষেপ না নিলে আমরা ক্ষমতায় এলে তাদের বিচারের ব্যবস্থা করব। ব্রিগেডিয়ার বারী ও আমিনকে খুঁজে বের করা হবে। বিএনপির জন্য তত্ত্বাবধায়ক সরকার ও মহাজোট সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনীতিকদের তালিকা করে বিদেশে যেতে বাধা দেয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নিজেদের নামগুলো প্রত্যাহার করে নেয়। কিন্তু বিরোধী দলের নেতাদের বিদেশে যেতে এখনও অনুমতি নিতে হচ্ছে। মামলা প্রত্যাহারেও চরম বৈষম্য চলছে। সরকারি দলের নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট চালু হলেও তত্ত্বাবধায়ক সরকারের জব্দ করা বিএনপি নেতাদের অ্যাকাউন্ট এখনও চালুর কোনো সুযোগ দেয়া হচ্ছে না। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়িতে নেতাকর্মী ও আত্মীয়দের ঢুকতে এখনও বাধা দেয়া হচ্ছে বলে ব্যারিস্টার মওদুদ অভিযোগ করেন।
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, এক-এগারোর সঙ্গে জড়িত দুষ্কৃতকারী ও তাদের কুশীলবদের বিচারের মুখোমুখি করেই আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে, এ ষড়যন্ত্রে তারা জড়িত ছিল না। বিভিন্ন সময় আওয়ামী লীগ স্বাধীনতা-সার্বভৌমত্বকে আধিপত্যবাদীদের কাছে সমর্পণ করেছে অভিযোগ করে তিনি বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে শেখ মুজিবের দল সর্বশেষ আত্মসমর্পণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাউন্সিলের মাধ্যমে বিএনপি সংগঠিত হয়েছে। তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে বিএনপির রাজনৈতিক বীমা করা হয়েছে। ভবিষ্যতে যে কোনো সঙ্কটে এ বীমা বিএনপির রক্ষাকবচ হিসেবে কাজ করবে বলে সালাহউদ্দিন কাদের চৌধুরী মনে করেন।
প্রসঙ্গত, এক-এগারোকে কালোদিবস হিসেবে পালন করছে বিএনপি। এ উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে আজ বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।
দেশের বিভিন্ন স্থানে কালোদিবস পালনের আরও খবর পাঠিয়েছেন আমাদের ব্যুরো, অফিস এবং প্রতিনিধিরা :
চট্টগ্রাম : ১/১১ সৃষ্টি ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিচার দাবি করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পালিত হয়েছে বিএনপির কেন্দ্র ঘোষিত কালোদিবসের কর্মসূচি। চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে গতকাল বিকেলে নগরীর লালদীঘি ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। দস্তগীর চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দ ওয়াহিদুল আলম, ডা. শাহাদাত হোসেন প্রমুখ।
বিকেলে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে উত্তর জেলা বিএনপি এক পৃথক সমাবেশ করেছে। কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আসলাম চৌধুরী, প্রফেসর এমডিএম কামাল উদ্দিন, অ্যাডভোকেট কবির চৌধুরী প্রমুখ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : ১/১১’র জন্ম দিয়ে ক্ষমতা দখল করে যারা দেশের রাজনীতিবিদ ও দেশবাসীকে জুলুম-নির্যাতন করেছিল, সরকারের কাছে তাদের বিচারের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে আয়োজিত সমাবেশে চবি ছাত্রদল নেতা খোরশেদ আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এমআর চৌধুরী মিল্টন, সাইফুদ্দিন সালাম মিঠু, মোঃ ইলিয়াছ, নেছারুল ইসলাম নাজমুল প্রমুখ।
রাজশাহী : বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু বলেছেন, ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্রের সঙ্গে বর্তমান সরকারের অনেক এমপি-মন্ত্রী সরাসরি জড়িত ছিলেন। ফলে তাদের হাতে এ দেশ ও জনগণ নিরাপদ নয়। কালোদিবস উপলক্ষে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
নগরীর ভুবনমোহন পার্কে সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবুল কাশেম। বক্তব্য রাখেন শফিকুল হক মিলন, আজিজুর রহমান, মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ।
খুলনা : জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আসতে না দেয়া, শহীদ জিয়ার পরিবারকে ধ্বংস ও দেশের সম্পদ বিদেশের হাতে তুলে দেয়ার জন্য ওয়ান-ইলেভেনের সৃষ্টি হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম।
গতকাল নগরীর ডাকবাংলোর স্বাধীনতা চত্বরে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত কালোদিবস উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বক্তৃতা করেন এম নুরুল ইসলাম, শরীফ শাহ কামাল তাজ প্রমুখ।
এদিকে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত কালোদিবসের সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরী আমির ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বক্তব্য দেন অধ্যাপক আবদুল মতিন, মাস্টার শফিকুল আলম, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।
সিলেট : কালোদিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপি কার্যালয়ে আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও নাসিম হোসাইনের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, আবুল কাহের শামীম প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া বিএনপি ও এর অঙ্গসংগঠন গতকাল দুপুরে শহরের কালীবাড়ির মোড় থেকে সদর হাসপাতাল পর্যন্ত বিশাল মানববন্ধন করে। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট হারুন আল রশিদ। সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল হক খোকন।
টাঙ্গাইল : গণতন্ত্র রক্ষার নামে গণতন্ত্র হত্যাকারী ফখরুদ্দীন ও মইন উদ্দিনের ফাঁসির দাবিতে গতকাল টাঙ্গাইল জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শামছুল আলম তোফা প্রমুখ।
সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা সদরসহ সাতটি উপজেলা সদরে বিএনপি ও জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক কালোদিবস পালিত হয়েছে। সদর থানা বিএনপির সভাপতি আবদুল আলিমের সভাপতিত্বে বিএনপির সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। জামায়াতে ইসলামীর সমাবেশে জেলা আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দীস আবদুল খালেক প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ফরিদপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর শাখার উদ্যোগে গতকাল জেলা জামায়াতের কার্যালয়ে ওয়ান ইলেভেনের কালো দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। পৌর জামায়াতের সভাপতি মোহাম্মদ বদর উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক শাহেদ আলী, মোঃ দেলোয়ার হোসাইন প্রমুখ।
ময়মনসিংহ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১/১১ কালো দিবস পালন ও ইয়াজউদ্দিন-ফখরুদ্দীন-মইন উদ্দিনের বিচারের দাবিতে গতকাল বিকালে কোতোয়ালি বিএনপি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। কামরুল ইসলাম মোঃ ওয়ালিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়াহাব আকন্দ, আলমগীর মাহমুদ আলম প্রমুখ।
কুমিল্লা : গতকাল কুমিল্লা জেলা বিএনপির উদ্যোগে কালো দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সভানেত্রী বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াছিন, মোস্তাক আহমেদ প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ : ১/১১-কে গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে দিনটিকে কালো দিবস হিসেবে চাঁপাইনবাবগঞ্জে পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। পথসভায় বক্তব্য রাখেন সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া এমপি, তসিকুল ইসলাম তসি,ময়েজ উদ্দিন প্রমুখ।
যশোর : ফখরুদ্দীন-মইন উদ্দিনসহ ১/১১-র কুশীলবদের গ্রেফতার ও বিচারের দাবিতে জেলা বিএনপি গতকাল সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।
নাটোর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ জানায়ারি কালো দিবস পালন করেছে নাটোর জেলা বিএনপি। কাজী গোলাম মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আনিসুল হক, কাজী শাহ আলম, রহিম নেওয়াজ প্রমুখ।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া