Amardesh
আজঃ ঢাকা, সোমবার ১১ জানুয়ারি ২০১০, ২৮ পৌষ ১৪১৬, ২৪ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

বিনোদ বিহারীর শততম জন্মোত্সবে ড. ইউনূস : তরুণরা আজ বিভ্রান্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
তরুণ সমাজ সব যুক্তিতর্কের ঊর্ধ্বে উঠে সাহস নিয়ে সঠিক পথে এগিয়ে গেলে দেশে দারিদ্র্য, সন্ত্রাস, জলবায়ু সমস্যাসহ বিভিন্ন সমস্যা নির্মূল করা সম্ভব হবে বলে উল্লেখ করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা আমাদের তরুণদের সামনে কোনো লক্ষ্য দাঁড় করাতে পারিনি। তাই তারা আজ বিভ্রান্ত।’ যে সাহস নিয়ে ১৯৩০ সালে কিছু তরুণ মিলে চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে ব্রিটিশবিরোধী আন্দোলনের সূচনা করেছে, সেই রকম সাহসিকতায় বর্তমান তরুণদের দেশের বিভিন্ন সমস্যা সমাধানে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। তিনি গতকাল নগরীর জেএমসেন হলে আয়োজিত ব্রিটিশবিরোধী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর তিন দিনব্যাপী শততম জন্মোত্সব অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানের শেষ দিনে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বিপ্লবী বিনোদ বিহারী তার প্রতিক্রিয়ায় বলেন, ‘সেবাই ধর্ম। সাহসিকতার সঙ্গে কাজ করলেই সে ধর্ম পালিত হবে। দুর্বলতা হলো পাপ, আমরা দুর্বল হব না। সাহসিকতায় আমরা আমাদের দেশের সব সমস্যা দূর করার মাধ্যমে দেশের চেহারা পাল্টে দেব।’
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?