Amardesh
আজঃ ঢাকা, সোমবার ১১ জানুয়ারি ২০১০, ২৮ পৌষ ১৪১৬, ২৪ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করলেন চেরি ব্লেয়ার

স্টাফ রিপোর্টার
ক্ষমতায় থাকার সময় নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও মৌলিক অধিকারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনের জন্য বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন সফররত ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী ফার্স্টলেডি চেরি ব্লেয়ার। বিশেষ করে ২০০৫ সালে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্স চট্টগ্রামে প্রতিষ্ঠায় খালেদা জিয়ার আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। গতকাল রাত সাড়ে ৯টায় খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে সাক্ষাত্ করে চেরি ব্লেয়ার তাকে ধন্যবাদ জানান। পরে তারা বিভিন্ন বিষয় নিয়ে প্রায় একঘণ্টা কথা বলেন।
বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, সফররত চেরি ব্লেয়ারের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে খালেদা জিয়ার কথা হয়েছে। চেরি ব্লেয়ার খালেদা জিয়াকে নারীর ক্ষমতায়ন, শিক্ষাসহ অন্যান্য মৌলিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে ব্রিটেন সরকার তার এসব অবদানের কথা স্মরণ রেখেছে বলেও তিনি জানান।
এ সময় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ ও ঢাকায় নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার স্টিফেন ইভান্স উপস্থিত ছিলেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?