ধামরাইয়ে ৩৩৪ বোতল ফেনসিডিল বোঝাই জিপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাভার প্রতিনিধি
ধামরাইয়ে ৩৩৪ বোতল ফেনসিডিল বোঝাই একটি প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে গতকাল গ্রেফতার করেছে র্যাব। তার নাম পলাশ কুমার সাহা। সে পাবনার বেড়া থানার বেড়া দাস গ্রামের মধুসুদন সাহার ছেলে।
গোপন খবরের ভিত্তিতে র্যাব-৪ সাভার ক্যাম্পের সদস্যরা ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া বাসস্ট্যান্ডে ওঁত্ পেতে থেকে একটি পাজেরো জিপকে চ্যালেঞ্জ করে। এ সময় জিপটি পালাতে থাকলে র্যাব সদস্যরা ধামরাই পৌর এলাকার ছয়বাড়িয়াতে জিপটি আটক করতে সক্ষম হয়।
র্যাব জানায়, ধামরাই এলাকা থেকে ওই ফেনসিডিল রাজধানীতে সরবরাহ করা হচ্ছিল। এ ঘটনায় ধামরাই থানায় মামলা হয়েছে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া