পুঠিয়ায় শিশুকে গলা টিপে হত্যা গ্রেফতার ২
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় ৩ বছরের শিশু শাকিলকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মনতাজ আলী (৪৫) ও রেহেনা বেগম (২৫) নামে দু’জনকে গ্রেফতার করেছে। নিহতের বাবা ইসাহাক আলী বাদী হয়ে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। জানা যায়, শনিবার বিকালে পুঠিয়ার শাহবাজপুর গ্রামের ইসাহাক আলীর শিশুপুত্র শাকিলকে প্রতিবেশী মনতাজ আলীর স্ত্রী রেহেনা বেগম রুটি খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে তার গলা টিপে হত্যা করে সন্ধ্যার পর বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেয়। নিহতের বাড়ির লোকজন অনেক পুকুরে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
-
শেষের পাতা


সাধারণ বিভাগ
আবহাওয়া


