ঘুষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে ইস্তফা দেব : রাজউক চেয়ারম্যান
অর্থনৈতিক রিপোর্টার
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদা বলেছেন, এক হাতে তালি বাজে না। স্পিড মানির নামে ঘুষ দেয়া বন্ধ করুন। রাজউকের দোষ-ত্রুটি ধরিয়ে দিন। রাজউকের ঘুষখোর কর্মকর্তা-কর্মচারীদের ঘুষখোর প্রমাণসহ তালিকা করে দিন। ঘুষখোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে এবং প্রতিষ্ঠানটির দোষ-ত্রুটি দূর করতে না পারলে ইস্তফা দিয়ে চলে যাবেন বলে রিহ্যাবের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, এরই মধ্যে রাউকের ২৫ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে এবং আটজনকে টার্মিনেট করা হয়েছে।
গত সন্ধায় রিহ্যাব ফেয়ার-২০০৯-এর সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রিহ্যাব সভাপতি তানভিরুল হক প্রবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। বক্তৃতা করেন রিহ্যাবের সহ-সভাপতি সাইদ নজরুল বিদ্যুত্, সাধারণ সম্পাদক লায়ন খালেদ মোহাম্মদ জুয়েল মোল্লা, ফেয়ারের যুগ্ম আহ্বায়ক জহির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, ফেয়ারে ১ হাজার ৮৩ কোটি টাকার বুকিং পাওয়া গেছে। ২ হাজার ৭০০ কোটি টাকার প্রতিশ্রুতি পাওয়া গেছে এবং ৩৭ হাজার ২৫১ জন দর্শক-ক্রেতার সমাগম ঘটেছে।
নূরুল হুদা বলেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এসেছি। রাজউকে দীর্ঘদিনের জমে থাকা পুঞ্জীভূত জঞ্জাল একদিনে দূর করা যাবে না। এজন্য সময় দিতে হবে। শুধু এক তরফাভাবে রাজউককে দোষারোপ করলে হবে না। রাজউকের কাজকর্ম বন্ধ করে দেয়া হলে এই ঢাকা শহর একটি কংক্রিটের বস্তিতে পরিণত হবে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন, রাজউক চেয়ারম্যানের স্বাক্ষাত্ পেতে কিংবা স্বাক্ষরের জন্য তদবির করতে হয়েছে। আপনারা ইমারত নির্মাণ অধ্যাদেশ ২০০৮ মেনে প্লান নিয়ে আসুন। আমরা সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত আছি। কারণ আবাসন নির্মাণ নীতিমালা বাস্তবায়িত হলে সবার উপকার হবে।
হারিয়ে যাওয়া অনেক ফাইল উদ্ধারের কথা তুলে ধরে রাজউক চেয়ারম্যান বলেন, বিগত দিনের হারিয়ে যাওয়া অনেক ফাইল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে এবং উদ্ধার করা ফাইলগুলো কম্পিউটারাইজড করে রাখা হচ্ছে; যাতে লোকজনের ভোগান্তি না হয়। তিনি একে অন্যের পরিপূরক হয়ে কাজ করার আহ্বান জানান।
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, রাজউকে একদিনে তো পরিবর্তন আনা সম্ভব নয়। পরিবর্তনের জন্য সময় দিতে হবে। রাজউকের দুর্নীতি কমানোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
রিহ্যাব সভাপতি তানভিরুল হক প্রবাল বলেন, রাজউকের লোকবল কম। জনশক্তি বাড়ানোর কথা বলা হলেও সে ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না। রাজউকের মাত্র চারজন অথরিটি অফিসার আছেন, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দ্রুত লোকবল বাড়ানোর আহ্বান জানান তিনি।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া