Amardesh
আজঃ ঢাকা, সোমবার ১১ জানুয়ারি ২০১০, ২৮ পৌষ ১৪১৬, ২৪ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সচিব ছাড়াই চলছে আইন মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার
সচিব ছাড়াই চলছে আইন মন্ত্রণালয়। সচিবের অবর্তমানে গত ১৭ ডিসেম্বর থেকে মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব ফাইলে স্বাক্ষর করে তা সরাসরি প্রতিমন্ত্রীর দফতরে পেশ করেন। ওইদিন থেকে কোনো ফাইলেই সচিব বা ভারপ্রাপ্ত সচিবের স্বাক্ষর নেই।
আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইন মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল গত ডিসেম্বর মাসে লন্ডনে অবস্থানকালে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ সচিব হিসেবে তার নিয়োগ অবৈধ ঘোষণা করেন। কাজী হাবিবুল আউয়ালের অনুপস্থিতিতে আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং উইংয়ের অতিরিক্ত সচিব শহিদুল হক খান সচিবের চলতি দায়িত্ব পালন করে আসছিলেন। আপিল বিভাগের রায়ের পর সচিবের চলতি দায়িত্ব নিয়ে মন্ত্রণালয়ের বিবদমান ড্রাফটিং উইং এবং বিচার উইং মুখোমুখি অবস্থান গ্রহণ করলে রুলস অব বিজনেস সংশোধন করে আইন মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করে দুটি বিভাগ করা হয়। দুই বিভাগে দুইজন সচিব দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দেয়া হয়। সচিবের ব্যাপারে আপিল বিভাগের দেয়া রায়ের মূল কপি আইন মন্ত্রণালয়ে এখনও না পৌঁছায় সচিব নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সচিবের অনুপস্থিতিতে অতিরিক্ত দুই বিভাগের দুই অতিরিক্ত সচিব ফাইলে স্বাক্ষর করার পর তা সরাসরি প্রতিমন্ত্রীর দফতরে দিচ্ছেন। ফলে সচিব ছাড়াই গত ২০ দিন আইন মন্ত্রণালয় চলছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?