সপ্তাহব্যাপী ক্লিন ঢাকা কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার
রাজধানীর ৯০টি ওয়ার্ডে গতকাল থেকে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি শুরু হয়েছে। নগর ভবনে মেয়র সাদেক হোসেন খোকা নিজ হাতে ময়লা পরিষ্কারের মধ্য দিয়ে গতকাল এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। ডিসিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীও এই কর্মসূচিতে যোগ দেন। ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন (অব.) বিপন কুমার সাহা বলেন, এই প্রথমবারের মতো ডিসিসি এই কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচি চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।
কর্মসূচি শেষে ভালো কাজের উত্সাহ দিতে পুরস্কারের আয়োজন থাকবে।
কর্মসূচি শেষে ভালো কাজের উত্সাহ দিতে পুরস্কারের আয়োজন থাকবে।
-
মহানগর


সাধারণ বিভাগ
আবহাওয়া


