আফ্রিদি হ্যাম্পশায়ারে
এর আগে কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ার এবং কেন্টের হয়ে মাঠে নেমেছেন তিনি। এবার আরেক দল হ্যাম্পশায়ারে দেখা যাবে শহীদ আফ্রিদিকে। পাকিস্তানের এই অলরাউন্ডারের সঙ্গে চুক্তি করেছে দলটি। এর আগে এ দলে নাম লিখিয়েছিলেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস। এবার আফ্রিদিকে দলে টেনে উচ্ছ্বসিত হ্যাম্পশায়ারের ম্যানেজার জাইলস হোয়াইট বলছিলেন, ‘শহীদ আফ্রিদি টি-টুয়েন্টির ইতিহাসে সেরা ক্রিকেটারদের একজন। তাকে দলে নিতে পারাটা সত্যিই আমাদের জন্য বড় খবর। আশা করছি এবার আমাদের হয়েও সেই ফর্মে থাকা আফ্রিদিকেই দেখা যাবে।’ ইন্টারনেট
-
খেলাধুলা


সাধারণ বিভাগ
আবহাওয়া


