সানোয়ার স্কুলের জয়
চট্টগ্রাম ব্যুরো
স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল ক্রিকেট টুর্নামেন্টে সহজ জয় পেয়েছে সানোয়ার ইসলাম বয়েজ হাইস্কুল। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠে নিজেদের প্রথম গ্রুপ লীগ ম্যাচে সানোয়ার স্কুল (২৫৪/১০/৫০) ৮৫ রানে চিটাগাং পুলিশ ইনস্টিটিউশনকে (১৬৯/১০/৩৪.৩) হারিয়েছে। বিজয়ী দলের ইরফান কায়েস ৬৬ ও ইলিয়াস বাদশা ৫৮ রান করে এবং বিজিত দলের মাহবুব ৫০ রান করে। আজ সরকারি মুসলিম হাইস্কুল ও কাট্টলী নূরুল কে চৌধুরী স্কুল মুখোমুখি হবে।
-
খেলাধুলা


সাধারণ বিভাগ
আবহাওয়া


