জিতলো শুকতারা
স্পোর্টস রিপোর্টার
সিটিসেল বাংলাদেশ লীগে কাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কমলাপুর স্টেডিয়ামে রহমতগঞ্জ গোলশূন্য ড্র করেছে ফেনী সকারের সঙ্গে। নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে শুকতারা ১-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারায়। সোহেল ৩৩ মিনিটে জয়সূচক গোলটি করেন। রহমতগঞ্জ ৭ ম্যাচে ২ পয়েন্ট, ফেনী সকার ৯ পয়েন্ট, শুকতরা ৬ পয়েন্ট ও চট্টগ্রাম আবাহনী ৫ পয়েন্ট অর্জন করেছে।
আবাহনী জুনিয়রের জয়
চট্টগ্রাম ব্যুরো
সিডিএফএ ইম্পালস প্রথম বিভাগ ফুটবল লীগে জয় পেয়েছে আবাহনী জুনিয়র। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে নিজেদের ৭ম লীগ ম্যাচে আবাহনী জুনিয়র ইউনুসের দেয়া একমাত্র গোলে বাকলিয়া ক্রীড়া সংস্থাকে হারিয়েছে। দিনের অপর ম্যাচে রাইজিং স্টার ক্লাব ও ইয়ং স্টার ব্লু গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়।

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া