Amardesh
আজঃ ঢাকা, সোমবার ১১ জানুয়ারি ২০১০, ২৮ পৌষ ১৪১৬, ২৪ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ফের পয়েন্ট হারাল ম্যানইউ ও আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান কমাতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। বরং আরও পিছিয়ে পড়ল বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগে অধিকাংশ ম্যাচই শৈত্যপ্রবাহের জন্য বাতিল করা হয়। কেবল দুটি ম্যাচ অনুষ্ঠিত হতে পেরেছে। তার একটিতে ম্যানচেস্টার ইউনাইটেড ১-১ গোলে ড্র করেছে বার্মিংহ্যাম সিটির সঙ্গে। আরেক ম্যাচে পয়েন্ট হারিয়েছে আর্সেনালও। তারা ২-২ গোলে ড্র করেছে এভারটনের সঙ্গে। স্প্যানিশ প্রিমেরা লীগায় সেভিয়া ১-০ গোলে হারিয়েছে রেসিং সান্তান্দেরকে। অন্য ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ভালাদোলিদকে। ইতালিয়ান সিরি ‘এ’তে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান ৪-৩ গোলে জিতেছে সিয়েনার বিপক্ষে। অপর ম্যাচে দশজনে খেলেও এএস রোমা ১-০ গোলে হারিয়েছে চিয়েভোকে।
এক অর্থে ম্যানইউ-বার্মিংহ্যাম ম্যাচে গুরু-শিষ্যের লড়াই হয়েছে। তাতে গুরুকে ঠেকিয়ে দিয়েছেন শিষ্য। বার্মিংহ্যামের কোচ অ্যালেক্স ম্যাকলিশ একসময় খেলেছেন স্যার অ্যালেক্স ফার্গুসনেরই অধীনে। তখন ফার্গুসন অবশ্য স্কটিশ টিম এবারডিনের কোচ ছিলেন। সেই ম্যাকলিশের দল খেলার ধারার বিপক্ষে প্রথমার্ধের ৩৯ মিনিটে এগিয়ে যায়। কর্নার থেকে ডি-বক্সে বল পেয়ে গিয়েছিলেন বার্মিংহ্যামের স্ট্রাইকার ক্যামেরন জেরোম। অরক্ষিত পোস্টে বল ঠেলতে তার কোনো সমস্যাই হয়নি। সেই গোল দ্বিতীয়ার্ধে শোধ করে ম্যানইউ। তবে তাতে ছিল ভাগ্যের ছোঁয়া। অপরদিকে নিজেদের মাঠে ভাগ্যই বঞ্চনা করেছে বার্মিংহ্যামের সঙ্গে। ছোট বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন ডিফেন্ডার স্কট ডান। তবে ম্যানইউর দুর্ভাগ্য আরও বাকি ছিল এ ম্যাচে। লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলের স্কটিশ মিডফিল্ডার ড্যারেন ফ্লেচারকে। এই ড্র’র ফলে চলতি মৌসুমে প্রিমিয়ার লীগে নিজেদের মাঠে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল বার্মিংহ্যাম।
২১ ম্যাচে ম্যানইউ ৪৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানেই রইল। এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। ম্যাচ শেষে ফার্গুসন কবুল করেছেন বার্মিংহ্যাম ম্যাচটা কঠিন করে তুলেছিল। তাই দশজনে খেলে এক পয়েন্ট পেয়েই খুশি তিনি।
এদিকে নিজেদের এমিরেটস মাঠে চেক মিডফিল্ডার রসিস্কির ম্যাচের শেষ মিনিটের গোল আর্সেনালকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। নইলে জয় নিয়েই মাঠ ছাড়ত এভারটন। খেলার ১২ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে এভারটনকে ১ গোলে এগিয়ে দেন লিওন ওসমান। কিন্তু বিরতির আগেই সমতা ফেরায় আর্সেনাল। ডেনিলসনের শট ওসমানের পায়ে লেগে দিক বদলে চলে যায় গোলে। কিন্তু খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে অজি তারকা টিম কাহিলের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত গোলে এভারটনকে ফের এগিয়ে দেন পিনার। কিন্তু রসিস্কির শেষ মুহূর্তের গোল জয়বঞ্চিত করে এভারটনকে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?