বিশ্বকাপ নিয়ে শঙ্কা নেই
আফ্রিকায় জাতিগত দাঙ্গায় সন্ত্রাসী হামলার ঘটনা নিয়মিত হয়ে গেছে। কিন্তু শুক্রবার অ্যাঙ্গোলায় টোগোর ফুটবলারদের ওপর সন্ত্রাসীদের হামলার পর গুঞ্জন উঠেছে তাহলে ‘দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপও নিরাপদ নয়?’ সবাই এ বছর অনুষ্ঠেয় আফ্রিকার প্রথম বিশ্বকাপ নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন। কিন্তু গতকাল সেই শঙ্কা উড়িয়ে দিলেন বিশ্বকাপ ফুটবলের আয়োজকদের মুখপাত্র রিট মোহোন্ডো—‘এটা ঠিক অ্যাঙ্গোলায় টোগোর ফুটবলারদের ওপর সন্ত্রাসী হামলা সতর্ক করে দিয়েছে আমাদের। কিন্তু এটা স্পষ্ট জানিয়ে দিতে চাই প্রতিটি দেশেরই আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকে। দক্ষিণ আফ্রিকা কিন্তু অ্যাঙ্গোলা নয়।’
আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণই নেই।’
একইভাবে দক্ষিণ আফ্রিকায় নিরাপত্তা নিয়ে শঙ্কার ব্যাপারটি উড়িয়ে দিলেন আরেক কর্মকর্তা জ্যাকি কিলিরেস, ‘আসলে অ্যাঙ্গোলার সঙ্গে আমাদের মিলিয়ে ফেললে হবে না। আমাদের বর্ডার কন্ট্রোল, অভ্যন্তরীণ নিরাপত্তা যে কোনো দেশের চেয়ে ভালো। এ কথা সবাইকে জানিয়ে দিতে চাই প্রাণভরে আফ্রিকায় সবাই বিশ্বকাপ উপভোগ করতে পারবে।

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া