সন্ত্রাসী হামলার পর : ‘আমরা বেঁচে আছি!’
স্পোর্টস ডেস্ক
মৃত্যুর খুব কাছে চলে গিয়েছিলেন টোগোর ফুটবলাররা। আরেকটু হলে চলেই যেতে পারতেন না ফেরার দেশে। অ্যাঙ্গোলায় আফ্রিকান নেশন্স কাপে খেলতে গিয়ে দুঃসহ এক অভিজ্ঞতা হয়েছে টোগোর ফুটবলারদের। গত শুক্রবার কাবিন্দা নামের এক জায়গা দিয়ে যখন তাদের বাস যাচ্ছিল তখন মেশিন নিয়ে আক্রমণ শুরু করে সন্ত্রাসীরা। তাতে মারা যায় দলের সহকারী কোচসহ তিনজন। আহত হয়েছেন বেশকয়েকজন ফুটবলার। দলের গোলকিপার ইনটেনসিভ কেয়ারে এখন লড়ছেন।
সেই বাসে থাকা তারকা ফুটবলার ইমানুয়েল আদেবায়ের বলছিলেন সেই দুঃসহ স্মৃতির কথা, ‘কিছুই বুঝতে পারলাম না আমরা। গাড়ির সামনে থেকে মেশিনগান নিয়ে সন্ত্রাসীরা আক্রমণ শুরু করে। আমি ভাগ্যবান যে গাড়ির পেছন দিকে ছিলাম। কিন্তু আমাদের নিরাপত্তায় যারা ছিলেন তাদের অবদান কখনোই ভুলতে পারব না। ওরা জীবনবাজি রেখে লড়াই না করলে হয়তো এতক্ষণে কফিনে বন্দি থাকত আমার লাশ। বাসে বসে ভাবছিলাম কিছুক্ষণ পরই হয়তো মারা যাচ্ছি। তাই নিজেদের মধ্যে শেষ কথা বলতে থাকলাম। একসময় গোলাগুলি থামল। দেখলাম আমি ভাগ্যবান, তাহলে আমরা বেঁচে আছি!’
হামলায় গুলিবিদ্ধ হয়েছেন মিডফিল্ডার র্যামন্ড ফোরসন। তিনি বলছিলেন, ‘যখন এসে গায়ে গুলি লাগল তখন ভেবেছি আর হয়তো পরিবারের কাছে ফিরে যেতে পারব না। কাউকে বুঝি আর দেখা হবে না। জানি না বুলেট কেন ফুটবল মাঠের দিকে তাড়া করছে?’ আদেবায়ের এবং ফোরসনের মতো অন্য ফুটবলাররাও এখন এমন হামলা থেকে বেঁচে যাওয়ার পর নিজেদের ভাগ্যবান ভাবছেন।

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া