Amardesh
আজঃ ঢাকা, সোমবার ১১ জানুয়ারি ২০১০, ২৮ পৌষ ১৪১৬, ২৪ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

আরও হামলার হুমকি

স্পোর্টস ডেস্ক
আফ্রিকান নেশন্স কাপ শুরু হলেও সন্ত্রাসী আক্রমণের শিকার টোগো ফুটবল দল টুর্নামেন্টে খেলবে কিনা, তা নিয়ে এখনও চলছে চাপান-উতোর। সেদেশের প্রধানমন্ত্রী দলকে দেশে ফিরতে বলেছেন। ওদিকে দলের একাংশ সতীর্থদের সম্মান জানাতে, সন্ত্রাসের কাছে মাথা না নোয়ানোর প্রতীক হিসেবে খেলে যেতে চান। সর্বশেষ সিদ্ধান্ত যাই হোক না কেন, প্রশ্ন উঠেছে অ্যাঙ্গোলা সরকার কেন সংঘাতপূর্ণ এলাকা কাবিন্দাকে নেশন্স কাপের অন্যতম ভেন্যু হিসেবে বেছে নিল? যে এলাকাটি এখন অ্যাঙ্গোলা থেকে স্বাধীন হতে চাইছে। তাই গড়ে উঠেছে ‘ফ্রন্ট অব দ্য লিবারেশন অব এনক্লাব অব কাবিন্দা’ (এফএলইসি) নামের একটি বিচ্ছিন্নতাবাদী দল। যারা এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। ফ্রান্সে নির্বাসিত যার মহাসচিব রড্রিগ্স মিনগাস এক বিবৃতিতে বলেছেন, ‘কাবিন্দা অঞ্চলে পরিকল্পিত ধারাবাহিক হামলার শুরু এর মধ্য দিয়েই হলো। এরকম আক্রমণ আরও চলবে।’
কাল বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের পক্ষ থেকে ফের হুমকি দিয়ে বলা হয়, এখন থেকে স্বাধিকার আদায়ে তারা অস্ত্রের ভাষাতেই কথা বলবে। এমনকি নেশন্স কাপেও ফের সন্ত্রাসী হামলার হুমকি দিয়েছে দলটি। কারণ আফ্রিকান ফুটবল কনফেডারেশনের প্রধান ইসা হায়াতু এরপরও কাবিন্দা থেকে নেশন্স কাপের ম্যাচ সরাতে রাজি হননি। ফ্রান্স থেকে রড্রিগ্স বলেছেন, ‘এরকম আক্রমণ চলতেই থাকবে। কারণ আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। সেটি কেউ স্বীকার না করলে আমাদের কিছুই যায় আসে না। কাজেই জানমালের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্টদেরই নিতে হবে।’
এমনটা শোনার পরই দলগুলো ফের নড়েচড়ে বসেছে। কাবিন্দায় খেলবে অন্যতম ফেভারিট আইভরি কোস্ট, ঘানা, টোগো এবং বারকিনা ফাসো। দলগুলোতে রয়েছে দিদিয়ের দ্রগবা, মাইকেল এসিয়েন, ইমানুয়েল আদেবায়রের মতো ইউরোপ কাঁপানো ফুটবল তারকা। এরই মধ্যে তাদের ক্লাবগুলো গভীর উদ্বেগ প্রকাশ করে খেলোয়াড়দের ফিরে আসতে অনুরোধ করেছে। তবে টোগো ছাড়া বাকি দলগুলো কাবিন্দায় খেলতে এখনও আপত্তি জানায়নি।
স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে বিদ্রোহ চলছে অ্যাঙ্গোলার অধীনে থাকা কাবিন্দায়। যেটি কঙ্গোর ভেতরে থাকা একটি ছিটমহল। টুর্নামেন্টের অন্যতম ভেন্যু হিসেবে রাখা হয়েছে এই ছিটমহলকেই। ২০০৬ সালে অ্যাঙ্গোলার গৃহযুদ্ধের অবসান হলেও ক্ষুদ্র এই ছিটমহল সেটি মানছে না। তাই এই আক্রমণের পর সেখানে খেলা এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ফ্রন্ট অব লিবারেশন অব এনক্লেভ অব কাবিন্দা নামের একটি বিচ্ছিন্নবাদী সংগঠন দীর্ঘদিন যাবত্ স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলন করে আসছে। এই ছিটমহলটি হচ্ছে অ্যাঙ্গোলার অন্যতম বড় তেলভাণ্ডার। এসব তেলখনির বিভিন্ন স্থাপনায় হামলা চলছে বেশ কিছুদিন ধরেই।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?