Amardesh
আজঃ ঢাকা, সোমবার ১১ জানুয়ারি ২০১০, ২৮ পৌষ ১৪১৬, ২৪ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ফুটবলের প্রাথমিক দলে ৩৯ জন!

স্পোর্টস রিপোর্টার
এসএ গেমসের আর বেশিদিন বাকি নেই। সব ডিসিপ্লিনের প্রস্তুতি চললেও ফুটবল শুরু করছে একটু দেরিতে। আগামীকাল থেকে বিকেএসপিতে ফুটবলের অনুশীলনের সময়ক্ষণ নির্ধারণ হয়েছে। কাল ঘোষণা করা হয়েছে ফুটবলের প্রাথমিক দল। শুরুতে ৩০ জনের কথা বলা হলেও শেষ পর্যন্ত ৩৯ জনের নাম এসেছে এ দলে। জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি ৩০ জনের সঙ্গে দুই ইংলিশ বংশোদ্ভূত ফুটবলারের নাম দিয়ে দল নির্ধারণ করে ফেলেছিলেন। পরে সার্বিয়ান কোচ জোরান দর্দেভিচ ঢাকা ও চট্টগ্রাম ঘুরে আরও পাঁচ ফুটবলার অন্তর্ভুক্ত করেছেন। বাফুফে ভবনে সকাল ১০টায় রিপোর্ট করে খেলোয়াড়রা বিকালে বিকেএসপিতে অনুশীলনে নেমে পড়বেন। মূলত অনূর্ধ্ব-২৩ ফুটবলার নিয়ে এই প্রতিযোগিতা হলেও তিনজন থাকতে পারবেন অধিক বয়সী হিসেবে। অভিজ্ঞ ও নবীন দুটো দিকের কথা ভেবে ৩৯ জনকে দলে রাখা হয়েছে। দলে নতুন মুখ বলতে যারা একেবারেই জাতীয় দল কিংবা ব্রাজিলিয়ান ডিডোর দলে ছিলেন না এরকম আছেন ১০ জন। অভিজ্ঞ খেলোয়াড়দের আধিক্য কম নয়। গোলরক্ষক আমিনুল, মামুন মিয়া, আরিফ, সৈকত, মিশু, ওয়ালী ফয়সাল, মামুনুল, জাহেদ পারভেজ, জাহিদ, শরীফ, আরমান আজিজ, এমিলি ও এনামুলের মতো খেলোয়াড়রা আছেন। আরেক অভিজ্ঞ ডিফেন্ডার সুজন দীর্ঘদিন পর ফিরেছেন। সার্বিয়ান কোচ দর্দেভিচ শেষের দিকে এসে সুজন, ইউসুফ, শরীফ, আমিনুল মোবারক ও তৌহিদের মত খেলোয়ারদের বাছাই করেছেন। অভিজ্ঞ ডিফেন্ডার রজনীকান্ত বর্মণের বদলে সুজনকে পছন্দ সার্বিয়ান কোচের। এ বিষয়ে ম্যানেজার হাসানুজ্জামান বাবলু বলেছেন, ‘আমরা ৩২ জনের দল ঠিক করেছিলাম। কোচ এসে বেশ কজনকে পছন্দ করেন। এর মধ্যে সুজনসহ অন্যরা আছেন। কোচ আগামী কয়েকদিনের মধ্যে খেলোয়াড় কমিয়ে আনার কথা বলেছেন। তিনি আসলে বাছাইকৃত খেলোয়াড়দের কয়েকদিন নিবিড়ভাবে দেখবেন। তাই আমরা তার কথামতো সবকিছু করছি।’ অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড় সম্পর্কে এ সাবেক তারকা ফুটবলার বলেছেন, ‘কোচ বুঝে-শুনেই দল চূড়ান্ত করবেন। এর জন্য পছন্দসই সবাইকে দলে রাখা হয়েছে। কোন তিনজন অভিজ্ঞ খেলোয়াড় মূল দলে থাকবেন—সার্বিয়ান দর্দেভিচ নিজের পরিকল্পনা মতো ঠিক করবেন। রজনীর খেলা নিয়ে সংশয় ছিল। এছাড়া কোচ সুজনের খেলা দেখে তার বিকল্প হিসেবে নিয়েছেন।’ দুই ইংলিশ ফুটবলার শিবলু মিয়া ও সারওয়ার আহমেদ এখনও ঢাকায় আসেননি। আজ-কালের মধ্যেই আসার কথা রয়েছে। ১০ নতুন ফুটবলার হলেন—নেহাল, লিটন, মিন্টু শেখ, শাকিল, সোহাগ, তৌহিদ, সবুজ, নাসিরউদ্দিন, আমিনুল ইসলাম ও ইউসুফ। বাকিরা হলেন—আমিনুল হক, হিমেল, মোস্তাকুর, সৈকত, মামুন মিয়া, আরিফ, নাসির, মিশু, অরূপ, সুজন, ওয়ালী, মামুনুল, সাহেদ, জিতু, রাজু, মারুফ, মোবারক, জাহেদ, মানিক, রানা, শরীফ, জাহিদ, আরমান আজিজ, সারোয়ার, এমিলি, কোমল, মিঠুন, এনামুল ও শিবলু মিয়া।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?