কঠোর হাতে বিক্ষোভ দমনের নির্দেশ খামেনির
রয়টার্স
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সরকারবিরোধী বিক্ষোভকারীদের কঠোরভাবে দমনের জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ইরানের কোম শহরে খামেনি শনিবার এক অনুষ্ঠানে বলেন, নিরাপত্তা বাহিনী দেখছে, তাদের প্রতি জাতির প্রত্যাশা কী। দাঙ্গাকারী এবং দুর্নীতির বিরুদ্ধে তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
খামেনির এ বক্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ইরানি নেতা অভিযোগ করেন, বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের ‘ষড়যন্ত্র’ কাজ করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং তাদের মিত্ররা একজোট হয়ে ইমামের (আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনি) এবং ইসলামি বিপ্লবে জয়ী হওয়ার সেই শুরু থেকেই ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, যা এখনও চলছে।
গত ২৭ ডিসেম্বর আশুরার দিন ইরানের সংস্কারপন্থী হিসেবে পরিচিত নেতা মীর হোসেন মুসাভির সমর্থকদের এক বিক্ষোভ সমাবেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আটজন নিহত হয়। বিরোধী দলের একটি ওয়েবসাইটে জানানো হয়েছে, ওই বিক্ষোভের পর ১৭ জন সাংবাদিক এবং মুসাভির ১০ সহযোগীসহ ১৮০ জনেরও বেশি গ্রেফতার হয়েছে।
গত বছর জুনে প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে ইরানে রাজনৈতিক অস্থিতিশীলতা চলে আসছে।
ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। সংস্কারপন্থী নেতাদের অভিযোগ, নির্বাচনে কারচুপি হয়েছে।

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া