হুমাম বালাবির ভিডিও বার্তা : মেহসুদ হত্যার প্রতিশোধ নিতেই হামলা
রয়টার্স, বিবিসি, এপি
পাকিস্তানি তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদ হত্যার প্রতিশোধ নিতেই আফগানিস্তানে হামলা চালিয়ে সিআইএ এজেন্টদের হত্যা করা হয়েছে। হামলাকারী হুমাম খলিল আবু মুলাল আল বালাবি এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন। শনিবার আল জাজিরা টেলিভিশনে প্রচারিত ওই ভিডিও বার্তায় মেহসুদের হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের ওপর ধারাবাহিক হামলা চালানোর জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন। মেহসুদ গত বছর মার্কিন ড্রোন হামলায় নিহত হন। হুমাম বলেন, ‘আমরা জানাচ্ছি যে, আমরা আমাদের নেতা বায়তুল্লাহ মেহসুদের হত্যার কথা কখনও ভুলব না।’ তিনি আরও বলেন, ‘একজন জেহাদি মুসলিম কখনও তার ধর্ম বিক্রি করতে পারে না।’ হুমাম গত ৩০ ডিসেম্বর আফগানিস্তানের খোস্ত প্রদেশে ‘ফরওয়ার্ড অপারেটিং বেস চ্যাপমান’-এর অভ্যন্তরে হামলা চালায়। এতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র ৭ কর্মকর্তা নিহত হয়। পাকিস্তান সীমান্তবর্তী এ অঞ্চলের হামলাটিতে সিআইএ’র ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ হতাহতের ঘটনা ঘটে। বালাবির উদ্ধৃতি দিয়ে আল জাজিরা আরও জানায়, মেহসুদের যোদ্ধাদের জন্য ‘তার হত্যার বদলা নিতে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্রের বাইরে তাদের ওপর হামলা চালানো বাধ্যতামূলক।’
ওদিকে পাকিস্তানের এএজে টেলিভিশনে একটি ভিডিও চিত্র দেখানো হয়েছে। এতে দেখা গেছে, বালাবি পাকিস্তানি তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদের সঙ্গে বসে আছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বালাবি যুক্তরাষ্ট্র ও জর্ডানের গোপন তথ্য নিয়ে হাকিমুল্লাহর সঙ্গে আলাপ করছেন। বায়তুল্লাহ মেহসুদের মৃত্যুর পর হাকিমুল্লাহ মেহসুদ পাকিস্তান তালেবান নেতা নির্বাচিত হন। হুমামের ভিডিওটি কবে, কোথায় ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে পাকিস্তানি তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদের উপস্থিতির কারণে ধারণা করা হচ্ছে, ভিডিওটি পাকিস্তানেই ধারণ করা হয়েছে।
হুমাম বালাবি জর্ডানের একজন চিকিত্সক। পরবর্তীকালে তিনি দ্বৈত এজেন্টের ভূমিকায় অবতীর্ণ হন। আল কায়দার ওপর গোয়েন্দাবৃত্তির জন্যই জর্ডানিরা তাকে বাছাই করে। তার বাবা খলিল বালাবি বলেন, ভিডিওতে যাকে দেখা গেছে, নিশ্চিতভাবে সে তার ছেলে। জর্ডানি ভাষায় তিনি ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে মার্কিন নিপীড়ন-নির্যাতনেই’ তার ছেলেকে এই বোমা হামলায় বাধ্য করে। মার্কিন ঘাঁটিতে এই হামলা ছিল খুবই দুঃসাহসী। এই ঘটনা পশ্চিমা সব গোয়েন্দা সংস্থার ওপর ভয়াবহ আঘাত হিসেবেই বিবেচিত হচ্ছে। ইসলামাবাদে বিবিসির সাংবাদিক ওরলা গুয়েরিন এ কথা জানান। তিনি অবশ্য বলেন, পাকিস্তান কর্তৃপক্ষ এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে এই ভিডিও যে তালেবানের বিরুদ্ধে দমনাভিযান জোরদার করতে পাকিস্তানের ওপর চাপ আরও বাড়বে তা সন্দেহাতীতভাবেই বলা যায়।’

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া