Amardesh
আজঃ ঢাকা, সোমবার ১১ জানুয়ারি ২০১০, ২৮ পৌষ ১৪১৬, ২৪ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির প্রিমিয়ার

বিনোদন রিপোর্ট
শনিবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের জনপ্রিয় ব্র্র্যান্ড রূপচাঁদা নিবেদিত টিভি মেগা সিরিয়াল এফএনএফের (ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি) প্রিমিয়ার শো। প্রিমিয়ার শো’তে উপস্থিত ছিলেন বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের জেনারেল ম্যানেজার মি. লি পেং খোয়াং, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শোয়েব মোঃ আসাদুজ্জামানসহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন নাটকের পরিচালক, কলাকুশলী এবং বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকরা। নাটক সম্পর্কে মতামত জানাতে শোয়েব মোঃ আসাদুজ্জামান বলেন, ‘বিইওএল সবসময় পরিবারের আনন্দ-বিনোদন নিশ্চিত করতে চায়। আমরা চাই সবার শারীরিক সুস্থতার পাশাপাশি পরিবারে সুস্থ বিনোদন ও সংস্কৃতি বেঁচে থাক।’ নাটকের পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘সুস্থ বিনোদনের জন্য বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের এই প্রয়াসকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। স্বনামে পরিচিত একগুচ্ছ আর্টিস্ট এবং আমার সব টিম মেম্বারদের আন্তরিক পরিশ্রমের ফল... এফএনএফ (ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি)। আশা করছি, সিরিয়াল দর্শকদের ভালো লাগবে।’ অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিটপি অ্যাডভার্টাইজিং লিমিটেডের জেনারেল ম্যানেজার, মিডিয়া অপারেশনস আলাউদ্দিন তালুকদার।
রেদওয়ান রনির রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই মেগা সিরিয়ালে অভিনয় করেছেন আবুল হায়াত ,মোশাররফ করিম, আহমেদ রুবেল, পার্থ বড়ুয়া, অপি করিম, সুমাইয়া শিমু, শখ, ফারুক আহমেদ, ম ম মোর্শেদ, সাজু, নূপুর, নাফা, পিদিম, দিহান, মিলন ভট্টাচার্য ,সুস্ময় শরীফ, আনোয়ার প্রমুখ। ১৭ জানুয়ারি রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে মেগা সিরিয়ালটির প্রচার শুরু হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?