Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০৯ জানুয়ারি ২০১০, ২৬ পৌষ ১৪১৬, ২২ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

অমিয়া’র তিন অ্যালবাম

বিনোদন রিপোর্ট
বাজারে এসেছে কণ্ঠশিল্পী অমিয়া মতিনের তিনটি অ্যালবাম। এর মধ্যে দুটি একক এবং একটি অ্যালবামে অমিয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী সুবীর নন্দী। ‘মেঘ জমলেই বৃষ্টি হবে’ একক অ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনায় শেখ সাদী খান। অপর একক ‘যেতে হবে কতদূর’ অ্যালবামের সুরকার বাসুদেব ঘোষ। অ্যালবাম দু’টির সবগুলো গানই নতুন। ‘এ রাতের এই গান’ অ্যালবামে অমিয়া গেয়েছেন হারানো দিনের বাংলা গান। এই অ্যালবামে অমিয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী। অ্যালবামের সঙ্গীতায়োজনে মকসুদ জামিল মিন্টু। ‘মেঘ জমলেই বৃষ্টি হবে’ এবং ‘এ রাতের এই গান’ অ্যালবাম দুটি পরিবেশনায় বিউটি কর্নার। অপর অ্যালবাম ‘যেতে হবে কতদূর’ প্রকাশ করেছে সুরের মেলা।
শিল্পী অমিয়া মতিন সম্পর্কে সুরকার শেখ সাদী খান বলেন, ‘অমিয়ার কণ্ঠ যে কোনো ধরনের গান গাওয়ার খুবই উপযুক্ত। সবচেয়ে বড় কথা, সুরকে সে কণ্ঠে ধারণ করতে পারে। প্রবাসে থাকার কারণে অমিয়ার পরিচিতি তত ব্যাপক নয়। দেশে থাকলে তার অনেক প্রচার হতো। তবু অমিয়া দূর দেশ থেকে ছুটে এসে শ্রোতাদের যে তিনটি অ্যালবাম উপহার দিয়েছেন, এই তিনটি অ্যালবামের গানই খুব সুন্দর হয়েছে। আমার বিশ্বাস, অমিয়ার কণ্ঠশৈলীতে শ্রোতারা মুগ্ধ হবেন।’
শিল্পী সুবীর নন্দী বলেন, ‘অমিয়া বেশ সাবলীল কণ্ঠের অধিকারী। তার সঙ্গে কয়েকটি গানে কণ্ঠ দিয়ে আমি তৃপ্তি অনুভব করেছি। আশা করি গানগুলো শ্রোতাদেরও তৃপ্ত করবে।’
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?