বরিশালে অপ্রয়োজনীয় জায়গায় ২৭৯ সাইক্লোন শেল্টার তৈরি বঞ্চিত এলাকাবাসী ক্ষুব্ধ
জি. এম. বাবর আলী, বরিশাল
প্রাকৃতিক দুর্যোগে আশ্রয় পেতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় ২৭৯টি সাইক্লোন শেল্টার তৈরির স্থান নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। যেসব স্থানে প্রয়োজন নেই সেখানে অতিরিক্ত সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছে। অপরদিকে ঝুঁকিপূর্ণ অনেক উপজেলায় একটি সাইক্লোন শেল্টারও তৈরি হয়নি। এ নিয়ে বঞ্চিত এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে তীব্র ক্ষোভ ও হতাশা। এদিকে বরিশাল বিভাগে আরও ৪৩০টি নতুন সাইক্লোন শেল্টার তৈরি ও ৩৯৩টি পুরাতন সাইক্লোন শেল্টার সংস্কারের প্রস্তাব করা হয়েছে।
এলজিইডি সূত্রে জানা যায়, ভয়াবহ সিডরে বরিশালসহ দক্ষিণাঞ্চলজুড়ে ব্যাপক জানমালের ক্ষতি হওয়ায় বিভাগজুড়ে নতুন সাইক্লোন শেল্টার তৈরির উদ্যোগ নেয়া হয়। সে অনুযায়ী বরিশালে ৭৮টি সাইক্লোন শেল্টার তৈরির কাজ শুরু হয়। আগামী কিছু দিনের মধ্যে সবগুলোর কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে। এ জেলার সদর উপজেলায় ৩টি, হিজলায় ১৫টি, উজিরপুরে ৫টি, বানারীপাড়ায় ৩টি, মেহেন্দিগঞ্জে ৮টি ও বাকেরগঞ্জ উপজেলায় ৪৪টি সাইক্লোন শেল্টার বরাদ্দ দেয়া হয়। গৌরনদী, আগৈলঝাড়া, মুলাদী ও বাবুগঞ্জে একটি সাইক্লোন শেল্টারও তৈরি হয়নি। অথচ জেলার সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ বাকেরগঞ্জে ৪৪টি সাইক্লোন শেল্টার বরাদ্দ হওয়ায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একইভাবে ঝালকাঠী জেলার ৪টি উপজেলার কোথাও সাইক্লোন শেল্টার তৈরি করা হয়নি।
পিরোজপুর জেলার ৫৪টি সাইক্লোন শেল্টারের মধ্যে সদর উপজেলায় ৪টি, কাউখালীতে ২টি, ভাণ্ডারিয়ায় ১৬টি, মঠবাড়িয়ায় ১১টি, স্বরূপকাঠিতে ১৩টি, জিয়ানগরে ১টি ও নাজিরপুরে ৭টি। বরগুনা জেলার সদর উপজেলায় ১৭টি, আমতলীতে ৩টি, পাথরঘাটায় ৪টি, বামনায় ১১টি ও বেতাগী উপজেলায় ৩২টি সাইক্লোন শেল্টারের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ভোলা জেলা সদরে ৬টি, তজুমদ্দিনে ৩টি ও বোরহানউদ্দিনে ১টি সাইক্লোন শেল্টার নির্মাণ হয়েছে। জেলার দৌলতখান, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও এ ৪টি উপজেলায় নতুন কোনো সাইক্লোন শেল্টার বরাদ্দ হয়নি।
পটুয়াখালী জেলায় ৭০টি নতুন সাইক্লোন শেল্টার নির্মাণ শেষ পর্যায়ে। এর মধ্যে সদর উপজেলায় ২২টি, বাউফলে ১৫টি, মির্জাগঞ্জে ৬টি, গলাচিপায় ১৬টি ও কলাপাড়ায় ১১টি সাইক্লোন শেল্টার নির্মাণ হয়েছে। জেলার দুমকি, দশমিনা ও রাঙ্গাবালী থানায় কোনো সাইক্লোন শেল্টার বরাদ্দ হয়নি।
এদিকে পটুয়াখালী জেলায় নতুন করে ৩০০টি উপকূলীয় সাইক্লোন শেল্টার ও কেল্লা এবং ইমার্জেন্সি সাইক্লোন রিকভারি প্রজেক্টের আওতায় ১৩০টি সাইক্লোন শেল্টার নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়া আগের ৪৩০টি সাইক্লোন শেল্টার সংস্কারের প্রস্তাবও পাঠানো হয়েছে বলে এলজিইডি সূত্রে জানা গেছে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া