সোয়াইন ফ্লু ঝুঁকিতে শিশুরা
ডেস্ক রিপোর্ট
মরণব্যাধি সোয়াইন ফ্লু এখনও বিশ্বব্যাপী এক আতঙ্ক। অত্যন্ত ছোঁয়াচে এই রোগের কার্যকর কোনো ওষুধ এ পর্যন্ত আবিষ্কার হয়নি । তাই চিকিত্সকদের সর্বোত্তম পরামর্শ হলো সতর্ক থাকা। ছোঁয়াচে হওয়ায় পরিবারের শিশুদের যথাসাধ্য নিরাপদে রাখার চেষ্টা করতে হবে। কারণ সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের চেয়ে শিশুরাই বেশি সোয়াইন ফ্লুর ঝুঁকির মধ্যে রয়েছে। মার্কিন ও ব্রিটিশ বিজ্ঞানীদের যৌথ গবেষণায় বয়স্কদের চেয়ে শিশুরা দ্বিগুণ বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। ৮০০ ব্যক্তির ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, পরিবারে কারও সোয়াইন ফ্লু হলে প্রতি আটজনের একজন আক্রান্ত হচ্ছে নিশ্চিতভাবে। তবে আক্রান্ত হওয়ার এই হার আগেকার চেয়ে কমে এসেছে। আর অল্প বয়স্করা বিশেষ করে শিশুরা তাড়াতাড়ি এই রোগে আক্রান্ত হতে পারে, যদি পরিবারে তার প্রতি যত্ন নেয়া না হয়। জরিপে দেখা গেছে, পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিরা তরুণদের চেয়ে কম আক্রান্ত হয়। তরুণরা শিশুদের চেয়ে কম। কারও সোয়াইন ফ্লু হলে কতদিন তার এই রোগ ছোঁয়াচে থাকে তারও হিসাব বের করেছেন বিজ্ঞানীরা। ধারণা করা হয়, কারও সোয়াইন ফ্লু হলে কমপক্ষে সাতদিন ঘর থেকে বের হওয়া যাবে না । নতুন গবেষণায় এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। দেখা গেছে, কারও সোয়াইন ফ্লু হলে নতুন করে এই রোগ অন্যদের আক্রান্ত করতে সময় নেয় বড় জোর আড়াই দিন। এরপর তার কাছ থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই গবেষকরা পরামর্শ দিয়েছেন, এক সপ্তাহ ঘরে বন্দি থাকার কোনো দরকার নেই।
-
শেষের পাতা


সাধারণ বিভাগ
আবহাওয়া


