খুলনায় ছাত্রদল কর্মীকে পিটিয়ে হত্যা
খুলনা অফিস
খুলনায় ছাত্রদল কর্মী রায়হানুল ইসলাম রাব্বিকে (১৮) পিটিয়ে হত্যা করেছে তার বন্ধুরা। এর প্রতিবাদে ছাত্রদল গতকাল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করে। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার পরিবর্তে তারা বিকালে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। নিহত রাব্বি সরকারি এম এম সিটি কলেজের ছাত্র।
নিহত রায়হানুল ইসলাম রাব্বির বড় ভাই ছাত্রদল খুলনা সদর থানা শাখার যুগ্ম আহ্বায়ক রাজিবুল ইসলাম রাজিব জানান, গত বৃহস্পতিবার তার ভাই বন্ধুদের সঙ্গে যশোরে পিকনিক করতে যায়। পিকনিক শেষে খুলনায় ফেরার পথে বাসের মধ্যে বন্ধুদের সঙ্গে রাব্বির কথা কাটাকাটি হয়। তিনি অভিযোগ করে বলেন, পিকনিকের বাসটি রাত পৌনে ১০টায় নগরীর রায়পাড়া কসমস ক্লাবের সামনে থামার পর তার ভাই রাব্বি রিকশাযোগে টুটপাড়া খালপাড় এলাকায় বাড়িতে যাচ্ছিল। এসময় পলাশ, রানা, ইসমাইল, মনা, মুরাদ, দীপ, শাওন ও জিয়া তার ওপর হামলা চালায়। তারা রাব্বিকে হাতুড়ি ও গরান কাঠ দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলাপাতাড়ি পেটায়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে চিকিত্সকরা তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় স্থানান্তর করতে বলেন। রাব্বিকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে লাশ খুমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে খুলনা মহানগর বিএনপি সভাপতি এমপি নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। রাব্বি সিটি কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবার নাম রফিকুল ইসলাম। তিন ভাই ও তিন বোনের মধ্যে রাব্বি সবার ছোট। গতকাল জুম্মার নামাজ শেষে নগরীর মুসলমানপাড়া দারুল উলুম মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ ব্যাপরে খুলনা থানার এসআই মনিরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে রাব্বির বন্ধু পলাশ, রানা, ইসমাইল, মনা, মুরাদ, দীপ, শাওন ও জিয়া পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া