Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সরকার কোনো সন্ত্রাসীকে আশ্রয় প্রশ্রয় দেবে না : দিলীপ বড়ুয়া

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
বর্তমান মহাজোট সরকারের মন্ত্রিপরিষদের বৈশিষ্ট্য হচ্ছে, তারা কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না। আগামীতেও কোনো সন্ত্রাসীকে রাজনৈতিকভাবে আশ্রয়-প্রশ্রয় দেয়া হবে না।
গতকাল বিকালে ফতুল্লা শিল্পাঞ্চলের বিসিক শিল্পনগরী পরিদর্শনে এসে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহাজোট সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশকে শিল্পসমৃৃদ্ধ করে তুলতে হবে। দেশ যাতে মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে লক্ষ্যেই বর্তমান সরকার দেশে শিল্প প্রসারের উদ্যোগ নিয়েছে। আর এজন্য অচিরেই বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জের কওমী ও খুলনার সাত্তার জুট মিল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে এ সরকার দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে।
শিল্পমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে বলেন, এ বছরের শুরুতেই বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসি কার্যকর এবং যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা হবে। শিল্পমন্ত্রী ফতুল্লার বিসিক শিল্পনগরী সংস্কারের জন্য ৬ কোটি ৫ লাখ টাকা বরাদ্দের কথা বলেন। এ টাকা দু’বছরে ধাপে ধাপে ব্যয় করা হবে। এ টাকায় বিসিকের রাস্তা সংস্কার, ডিপ টিউবওয়েল স্থাপন এবং ড্রেন ও দুটি গেট নির্মাণ করা হবে।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সারাহ বেগম কবরী, বিকেএমইএ’র সভাপতি ফজলুল হক, বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, বিসিক চেয়ারম্যান আশরাফ মোঃ ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?