আমার দেশ-এর উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ
রাজশাহী অফিস
দৈনিক আমার দেশ-এর পক্ষ থেকে সমাজের অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ কমাতে বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। আমার দেশ-এর অন্যতম পরিচালক অধ্যাপক তাসনীম আলম শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় সার্কুলেশন ম্যানেজার আবদুর রউফ ও আমার দেশ-এর রাজশাহী অফিস প্রধান সরদার এম আনিছুর রহমান উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত মহানগরীর রেলস্টেশন, লক্ষ্মীপুর, তালাইমারী, ভদ্রা, বিন্দুর মোড়, রামেক হাসপাতাল ও সাহেব বাজার এলাকায় ছিন্নমূল কয়েকশ’ মানুষের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অসহায় বৃদ্ধ নারী-পুরুষ ও শিশুরা শীত নিবারণের জন্য কম্বল হাতে পেয়ে খুশি হন। শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, শীতের কষ্ট থেকে অসহায় মানুষের দুর্ভোগ কমাতে সবাইকে এগিয়ে আসা উচিত। অবহেলিত উত্তরাঞ্চলের জন্য এ ব্যাপারে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সরকারের ওপর নির্ভর না করে সামাজিক দায়বদ্ধতা থেকে আমার দেশ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে।
-
শেষের পাতা


সাধারণ বিভাগ
আবহাওয়া


