ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারকে সহযোগিতা করব : আনোয়ার হোসেন মঞ্জু
স্টাফ রিপোর্টার
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে সরকারকে সার্বিক সহযোগিতা করবে জাতীয় পার্টি (জেপি)। গতকাল জাতীয় প্রেসক্লাবে পার্টির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু দলের পক্ষে এ ঘোষণা দেন।
বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পুনর্মিলনী ও আলোচনা সভায় দলের নেতারা বলেন, স্বৈরাচারের অবসানের মধ্য দিয়ে গণতান্ত্রিক চর্চার শুরু হলেও রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে এখনও জাতি গণতান্ত্রিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বিদেশি শক্তি সুশীল সমাজ, এনজিও ও গণমাধ্যমের ছত্রছায়ায় জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতাকে পুঁজি করে নিজেদের স্বার্থ উদ্ধার করছে। আর তা প্রতিরোধ করাই জাতীয় পার্টির অঙ্গীকার।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া