প্রথম ক্লাসেই সব শিক্ষার্থীর হাতে নতুন বই থাকবে : শিক্ষামন্ত্রী
বাসস
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বছরের প্রথম ক্লাসেই সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হবে। এ সরকারের জন্য এটি একটি বিশাল চ্যালেঞ্জ ছিল। ১৯ কোটি বই ছাপানোর পর এসব বই বিদ্যালয়ে পৌঁছে দিয়ে সে চ্যালেঞ্জ মোকাবিলা করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী গতকাল টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ৫০ বছরপূর্তি উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতকালে এ কথা বলেন।
তিনি টিএসসি চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে ৫০ বছরপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ, বিভাগীয় চেয়ারম্যান সালমা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির
বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন রশিদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এমএ মান্নান।
শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় উন্নয়নে প্রকৃত শিক্ষা প্রয়োজন। আর এ জন্য লাইব্রেরির ভূমিকা অনস্বীকার্য। দেশে লাইব্রেরির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্ট ও সুপারিশ পাওয়ার পর কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
জাতীয় শিক্ষানীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সমগ্র জাতির মতামতের প্রতিফলন ঘটিয়ে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হবে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া