সোনারগাঁওয়ে ধর্ষণের পর স্কুলছাত্রী হত্যা
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সোনারগাঁওয়ে ১৬ বছরের স্কুলপড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। উপজেলার সাদীপুর গ্রামে গতকাল ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, সোনারগাঁও উপজেলার সাদীপুর গ্রামের মৃত দলিলউদ্দিন দুলুর স্ত্রী পারভীন গতকাল ভোরে ভিক্ষাবৃত্তির জন্য ঘর থেকে বের হয়ে যায়। এই সুযোগে একদল দুর্বৃত্ত ঘুমিয়ে থাকা তার ১৬ বছর বয়সী মেয়ে দোলনকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। নিহতের মা সংবাদ পেয়ে বাড়িতে এসে তার মেয়েকে মৃত অবস্থায় দেখে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে সংবাদ দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছে। পুলিশের ধারণা কে বা কারা মেয়েটিকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহত দোলন স্থানীয় সাদীপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া