Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

প্রধানমন্ত্রীর সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার
ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল বিকাল ৫টায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও সরকারের মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় যান এবং ফুলের তোড়া দিয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এ সময় শেখ হাসিনাও দলের নেতৃবৃন্দকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন।
এদিকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিকাল থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যমুনার সামনে সমবেত হতে থাকেন। সন্ধ্যায় শত শত নেতাকর্মীর পদচারণায় যমুনার সামনের চত্বর মুখরিত হয়ে ওঠে। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানোর পর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে একে একে গিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এছাড়া দলীয় সংসদ সদস্য ও সাবেক ছাত্র নেতাদের অনেকেই যমুনায় গিয়ে শুভেচ্ছা জানান। রাত প্রায় ৮টা পর্যন্ত শেখ হাসিনা নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?