Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

জীবননগরে ছাত্রলীগের হামলা, আহত ৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হামলায় ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহতের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানান, ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থা্ন থেকে ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়ে সমাবেত হতে থাকেন। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে তারা জেলা ছাত্রদলের কর্মসূচিতে যোগ দিতে সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গায় আসার উদ্দেশ্যে বাসস্ট্যান্ডের কাছে আসেন। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদলের ওপর হামলা করলে ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় গোটা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে র্যাব-পুলিশের পৃথক কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। জীবননগর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান অভিযোগ করে বলেছেন, ছাত্রলীগের হাসান ও ফয়সালের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে ছাত্রদলের জাবেদ, হিমেল, ছোট, রনি ও মতিন আহত হন। হাসান আরও জানান, প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীদের পথে পথে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?