Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

পরশুরামে ছাত্রদলের মঞ্চ গুঁড়িয়ে দিয়েছে ছাত্রলীগ

ফেনী প্রতিনিধি
পরশুরামে ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা উপজেলা ছাত্রদল আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের মঞ্চ গুঁড়িয়ে দিয়ে হামলা করেছে সমাবেশে আগতদের ওপর। এই ঘটনায় বিএনপি ও ছাত্রদলের ১০ নেতা আহত হয়েছেন। গতকাল বিকাল ৫টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ছাত্রদল নেতারা জানান, ছাত্রলীগ নেতা এনাম, মহিম ও আল-আমীনের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা উপজেলার হাসপাতাল সংলগ্ন মাঠে ছাত্রদলের নির্মিত মঞ্চে বিকাল ৫টার দিকে হামলা করে। হামলা চলাকালে ক্যাডাররা বিএনপি নেতা সেলিম চৌধুরী, ছাত্রদল নেতা জাফর, লিটন, তারেক, রুবেলসহ দশ নেতাকে মারধর করে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়ে চিকিত্সা নিচ্ছেন। সন্ত্রাসীদের হামলায় সমাবেশের মঞ্চ তছনছ হয়ে যায় এবং সভাটি পণ্ড হয়ে যায়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?