Amardesh
আজঃ ঢাকা, শনিবার ০২ জানুয়ারি ২০১০, ১৯ পৌষ ১৪১৬, ১৫ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সিলেটে চালের দাম বেড়েছে

সিলেট অফিস
গত এক সপ্তাহে সিলেট নগরীতে চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। আমনের ভরা মৌসুমে হঠাত্ চালের বাজারের উত্তাপে স্বল্প আয়ের ক্রেতারা বেশ শঙ্কিত হয়ে পড়েছেন। এমনিতে বিশ্বমন্দা এবং কর্মসংস্থানের অভাবে সাধারণ লোকদের নাভিশ্বাস অবস্থা। তার ওপর হঠাত্ নতুন ধান ওঠানোর মৌসুমে চালের দাম বেড়ে যাওয়ায় সীমিত আয়ের পরিবারগুলোর দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে।
সিলেটে দেশের উত্তরাঞ্চল ও আশুগঞ্জ মোকামগুলো চাল আনা হয়। স্থানীয় কালিঘাটের পাইকারি মোকাম থেকে খুচরা বিক্রেতার এসব চাল কিনে ক্রেতা পর্যায়ে পৌঁছান। গতকাল বন্দর বাজারের চালের খুচরা দোকানগুলো ঘুরে দেখা গেছে, প্রতিকেজি গুটি নতুন আতপ চাল ২৩ ও পুরনো ২৫, সুপার মালা নতুন ৩০ ও পুরনো ৩২, মালা সিদ্ধ নতুন ২৮ ও পুরনো ৩০/৩২, কাটারী নাজিরশাইল ৩৮, পাজাম আতপ নতুন ৩০ ও পুরনো ৩৩ টাকা দরে বিক্রি হচ্ছিল। তবে সুগন্ধি চালের দাম বাড়েনি। সুগন্ধি কালিজিরা ৪৮ থেকে ৫০ টাকা এবং চিনিগুঁড়া চাল কেজিপ্রতি ৬০ টাকা অপরিবর্তিত রয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?